Agamir Somoy E-Paper
শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
জলবায়ুকর্মী অপু বিদেশের মঞ্চে
শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

যশোরে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জামায়াত নেতাকে বহিষ্কার

অভয়নগর (যশোর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ১১:২৬
শেয়ার করুন:
যশোরে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জামায়াত নেতাকে বহিষ্কার

মো. রফিকুল ইসলাম ভূঁইয়া

যশোরের অভয়নগরে দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মো. রফিকুল ইসলাম ভূঁইয়াকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে দলের সব ধরনের সাংগঠনিক দায়িত্ব থেকেও তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

গত বুধবার অভয়নগর উপজেলা জামায়াতের কর্মপরিষদের মাসিক সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। রফিকুল ইসলাম নওয়াপাড়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড জামায়াতের নেতা ছিলেন।

অভয়নগর উপজেলা জামায়াতের সেক্রেটারি এস এম মাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে দলের শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে তাকে আগে মৌখিকভাবে সতর্ক করা হলেও তিনি তা উপেক্ষা করেন। পরে বিষয়টি উপজেলা জামায়াতের কর্মপরিষদের সভায় উত্থাপন করা হলে তাকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন

ছিনতাই-ডাকাতির অভিযোগে ছাত্রদলের ৪ নেতাকে বহিষ্কার

০৫ নভেম্বর ২০২৬

অভয়নগর উপজেলা জামায়াতের আমির শরীফ বেল্লাল হোসেন জানিয়েছেন, রফিকুল ইসলাম নওয়াপাড়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি ছিলেন। কিছুদিন আগে তিনি ওই পদ থেকে অব্যাহতি নেন। এরপর দলের শৃঙ্খলা ফিরিয়ে আনতে কয়েকজন নেতা বিভিন্নভাবে চেষ্টা করেন। তবে তাতে কোনো ফল না হওয়ায় তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে বহিষ্কারের কারণ সম্পর্কে নিজের অজ্ঞতার কথা জানিয়েছেন রফিকুল ইসলাম ভূঁইয়া। এ বিষয়ে জানতে চাইলে তিনি বললেন, ‘আমি শুনেছি, আমাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। কিন্তু কী কারণে বহিষ্কার করা হয়েছে, তা আমি জানি না।’

এদিকে বহিষ্কৃত রফিকুল ইসলামের সঙ্গে জামায়াতে ইসলামীর কোনো পর্যায়ের নেতা-কর্মীকে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

জামায়াত নেতা বহিষ্কারযশোর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভাগ্য খুলতে পারে দেড়শ কর্মকর্তার

    ভাগ্য খুলতে পারে দেড়শ কর্মকর্তার

    ইপিএসে সবাইকে ছাড়িয়ে পূবালী ব্যাংক

    ইপিএসে সবাইকে ছাড়িয়ে পূবালী ব্যাংক

    জাহাজে বেতন ১৫ লাখ, মেরিনে লাখের নিচে, মিলছে না শিক্ষক

    জাহাজে বেতন ১৫ লাখ, মেরিনে লাখের নিচে, মিলছে না শিক্ষক

    ইসমাইল জবিউল্লাহ আইসিএপিপির ভাইস চেয়ারপারসন নির্বাচিত

    ইসমাইল জবিউল্লাহ আইসিএপিপির ভাইস চেয়ারপারসন নির্বাচিত

    পাইপলাইনে ছিদ্র করে তেল চুরি, সাবেক ইউপি সদস্যসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

    পাইপলাইনে ছিদ্র করে তেল চুরি, সাবেক ইউপি সদস্যসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

    চীনা যুদ্ধবিমান আসছে আগামী বছরই

    চীনা যুদ্ধবিমান আসছে আগামী বছরই

    এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

    এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

    ক্ষিপ্ত হয়ে সাংবাদিকের ফোন কেড়ে নিলেন পরীমনি

    ক্ষিপ্ত হয়ে সাংবাদিকের ফোন কেড়ে নিলেন পরীমনি

    ৫০০ টাকা মুচলেকায় জামিন পেলেন পরীমনি

    ৫০০ টাকা মুচলেকায় জামিন পেলেন পরীমনি

    মধ্যরাতে হোম ইকোনমিকস কলেজের অধ্যক্ষকে উদ্ধার, ছাত্রীকে চুল ধরে টেনে নামানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে

    মধ্যরাতে হোম ইকোনমিকস কলেজের অধ্যক্ষকে উদ্ধার, ছাত্রীকে চুল ধরে টেনে নামানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে

    সিংগাইরে তিন খুনের দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড

    সিংগাইরে তিন খুনের দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড

    ডিএসইর নতুন পরিচালক হুমায়ুন কবির

    ডিএসইর নতুন পরিচালক হুমায়ুন কবির

    গরু চুরির অভিযোগে চার বাড়িতে হামলা-ভাঙচুর

    গরু চুরির অভিযোগে চার বাড়িতে হামলা-ভাঙচুর

    ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, চিরতরে নিভে গেল পিংকির উচ্চশিক্ষার স্বপ্ন

    ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, চিরতরে নিভে গেল পিংকির উচ্চশিক্ষার স্বপ্ন

    ক্লাসরুমে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ায় ৯ শিক্ষার্থীকে টিসি

    ক্লাসরুমে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ায় ৯ শিক্ষার্থীকে টিসি