হাকালুকি হাওরে মাছ শিকার, ১৪ জেলেকে জরিমানা
মৌলভীবাজার প্রতিনিধি

ছবি: আগামীর সময়
মৌলভীবাজারের কুলাউড়ায় হাকালুকি হাওরে অবৈধ মাছ ধরা রোধে ১৪ জনকে ৪৯ হাজার জরিমানা করেছে মোবাইল কোর্ট।
বুধবার বিকালে মোট ১৪ মামলায় জরিমানা আদায় করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুল ইসলাম।
অভিযানে সহযোগিতা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবু মাসুদ এবং থানা পুলিশের সদস্যরা।
এ সময় অবৈধভাবে মাছ শিকার করায় ৫টি বেড়জাল, ৩ হাজার মিটার কারেন্ট জাল এবং ২ হাজারটি ম্যাজিক চাই জব্দ করে নষ্ট করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।




