Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বাঘাইছড়ি

চাঁদা তুলে ২৫ হাজার টাকা দিয়েও মেলেনি বিদ্যুৎ, অফিস ঘেরাও

রাঙ্গামাটি প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ১৮:৪৫
চাঁদা তুলে ২৫ হাজার টাকা দিয়েও মেলেনি বিদ্যুৎ, অফিস ঘেরাও

ছবি: আগামীর সময়

রাঙামাটির বাঘাইছড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও হয়রানিমুক্ত সেবার দাবিতে বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র ঘেরাও করেছেন স্থানীয় গ্রাহকরা।

আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বাঘাইছড়ি বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র ঘেরাও করে বিক্ষোভ করেন শতাধিক গ্রাহক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিক্ষোভ চলাকালে বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী শুগত চাকমা উপস্থিত হয়ে আগামী তিন দিনের মধ্যে সমস্যার সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

বিক্ষুব্ধ গ্রাহকদের অভিযোগ, বাঘাইছড়ি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার প্রায় দুই মাস ধরে বিকল থাকায় এলাকাবাসী বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন। এ বিষয়ে একাধিকবার আবাসিক প্রকৌশলী শুগত চাকমার সঙ্গে যোগাযোগ করা হলেও কার্যকর কোনো সমাধান পাওয়া যায়নি।

গ্রাহকদের আরও অভিযোগ, নতুন ট্রান্সফরমার সরবরাহের জন্য আবাসিক প্রকৌশলী ৮০ হাজার টাকা দাবি করেন। পরে এলাকাবাসী চাঁদা তুলে ২৫ হাজার টাকা দেওয়ার পরও বিদ্যুৎ সংযোগ চালু না হওয়ায় তারা ক্ষুব্ধ হয়ে বিদ্যুৎ অফিস ও আবাসিক প্রকৌশলীর কার্যালয় ঘেরাও করে প্রতিবাদ জানান।

আরও পড়ুন

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ঢেলে সাজানো হবে: ত্রাণমন্ত্রী

৩০ জুলাই ২০২৬

এ ছাড়া আবাসিক প্রকৌশলী নিয়মিত অফিস করেন না, ফোন রিসিভ করেন না এবং মিটার রিডিং না নিয়েই বিদ্যুৎ বিল প্রস্তুত করা হয় বলেও অভিযোগ করেন বিক্ষোভকারীরা।

অভিযোগের বিষয়ে আবাসিক প্রকৌশলী শুগত চাকমা বললেন, আমাদের জনবল সংকটসহ বিভিন্ন সীমাবদ্ধতা রয়েছে। জেলা সদর থেকে নতুন ট্রান্সফরমার আনতে কিছু খরচ হয়। এ ছাড়া স্থানীয়দের মধ্যেও কিছু বিভাজন রয়েছে, যার কারণে সমস্যা আরও জটিল হয়েছে। তবে আগামী রোববারের মধ্যে সমস্যা সমাধানের চেষ্টা করব।

এ ঘটনায় স্থানীয় গ্রাহকরা দ্রুত নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং বিদ্যুৎ বিভাগের সেবার মান উন্নয়নের দাবি জানিয়েছেন।

বাঘাইছড়িবিদ্যুৎঅফিস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে