Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

মুক্তিপণ নিয়েও ছাড়েনি বনদস্যুরা, ১০ দিন ধরে জিম্মি চার জেলে

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৯ জুন ২০২৬, ১৮:০৮
মুক্তিপণ নিয়েও ছাড়েনি বনদস্যুরা, ১০ দিন ধরে জিম্মি চার জেলে

সংগৃহীত ছবি

সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরতে গিয়ে বনদস্যুদের হাতে অপহৃত হওয়ার ১০ দিন পেরিয়ে গেলেও মুক্তি মেলেনি সাতক্ষীরার শ্যামনগরের চার জেলের। পরিবারের সদস্যরা দস্যুদের দাবিকৃত দুই লাখ ৪০ হাজার টাকা মুক্তিপণ পরিশোধ করলেও তারা এখনও বাড়ি ফিরতে পারেননি। দস্যুদের পক্ষ থেকে নানা অজুহাত দেখানোয় স্বজনদের মধ্যে চরম উৎকণ্ঠা ও অজানা আতঙ্ক বিরাজ করছে।

অপহৃত জেলেরা হলেন শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের কুলতলী গ্রামের সুলতান খাঁর ছেলে শাহাজান খাঁ, দিলবার খাঁর ছেলে ইয়াছিন খাঁ, একই ইউনিয়নের হরিনগর গ্রামের আব্দুল গফুরের ছেলে শাহাজান আলী এবং নজরুল গাইনের ছেলে শরিফুল ইসলাম।

স্বজন, মহাজন এবং মুক্তিপণ দিয়ে ফিরে আসা অন্য জেলেদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ২৫ মে কদমতলা স্টেশন থেকে বৈধ পাস নিয়ে সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরতে যান তারা। বন বিভাগের নির্ধারিত সময় অনুযায়ী ৩১ মে রাতের মধ্যেই তাদের লোকালয়ে ফেরার কথা ছিল। কিন্তু ওই দিন রাত ১১টার দিকে পশ্চিম সুন্দরবনের মালঞ্চ নদীর চালতেবেড়ে খাল ও সুবদে খাল এলাকায় ৫টি মাছ ধরার নৌকায় অভিযান চালিয়ে বনদস্যুরা ৬ জেলেকে অপহরণ করে। অপহরণকারীরা নিজেদের কুখ্যাত ‘নানাভাই/ডন বাহিনী’র সদস্য বলে পরিচয় দেয় এবং পরে মুক্তিপণ দাবি করে।

অভিযোগ রয়েছে, মুন্সিগঞ্জের মৌখালীর আটির ওপর এলাকার সফিকুল ও শাহাজানের নেতৃত্বাধীন ‘নানাভাই বাহিনী’ প্রথমে চার জেলের মুক্তির জন্য সাড়ে তিন লাখ টাকা দাবি করে। পরে দেনদরবারের মাধ্যমে দুই লাখ ৪০ হাজার টাকায় সমঝোতা হয়। মুক্তিপণের টাকা পরিশোধের পরও তাদের মুক্তি না পাওয়ায় স্বজনদের উদ্বেগ আরও বেড়েছে।

অপহৃত জেলে শাহাজান খাঁর চাচাতো ভাই আবুল হোসেন জানান, অন্য কয়েকজন জেলেকে তুলনামূলক কম মুক্তিপণে ছেড়ে দেওয়া হলেও শাহাজানসহ চারজনকে এখনও আটকে রাখা হয়েছে।

তার ভাষ্য, ‘দস্যুরা প্রথমে তিনজনের জন্য মাথাপিছু ৫০ হাজার টাকা এবং ইয়াছিনের জন্য দুই লাখ টাকা দাবি করেছিল। পরে সমঝোতার ভিত্তিতে ইয়াছিনের জন্য এক লাখ ২০ হাজার টাকা এবং বাকি তিনজনের জন্য ৪০ হাজার টাকা করে বিকাশের মাধ্যমে পরিশোধ করা হয়েছে। কিন্তু টাকা দেওয়ার পরও তাদের মুক্তি দেওয়া হয়নি।’

জিম্মি এক জেলের বাবা জানান, তার ছেলে দুই সহযোগীকে নিয়ে নৌকায় ঘুমিয়ে ছিল। গভীর রাতে দস্যুরা নৌকার পাশে এসে ডাকাডাকি শুরু করলে তার ছেলে প্রথমে মনে করেছিল বাঘ আক্রমণ করেছে। আত্মরক্ষার জন্য হাতে থাকা দা নিয়ে প্রতিরোধের চেষ্টা করলে দস্যুরা ক্ষুব্ধ হয়ে ওঠে। পরে ছেলেসহ অন্যদের মারধর করে বেশি মুক্তিপণ দাবি করে। অনেক কষ্টে টাকা জোগাড় করে পরিশোধ করেছি। এখন বলা হচ্ছে নৌকা না পাওয়ায় তাদের ছাড়া যাচ্ছে না। আমরা খুব দুশ্চিন্তায় আছি।

আরও পড়ুন

কোটি টাকার বাজেট আসে, ভাগ্য বদলায় না চা শ্রমিকদের

০৯ জুন ২০২৬

স্বজনদের অভিযোগ, দস্যুরা এখন নতুন করে নানা অজুহাত দেখাচ্ছে। তাদের দাবি, সুন্দরবনে চলমান তিন মাসের সরকারি নিষেধাজ্ঞার কারণে বনাঞ্চলে নৌযান চলাচল কমে গেছে। ফলে অপহৃতদের লোকালয়ে পৌঁছে দেওয়ার মতো নৌকা পাওয়া যাচ্ছে না। তবে এ ব্যাখ্যা পরিবারগুলোর সন্দেহ ও উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে।

মুক্তিপণের টাকা পরিশোধের পরও জেলেদের না ছাড়ায় গত রবিবার অপহৃতদের কয়েকজন মহাজন ও পরিবারের সদস্য সুন্দরবনের অভ্যন্তরের একটি খালে যান। দস্যুরা সেখানে জেলেদের অবস্থানের কথা জানিয়েছিল বলে দাবি করেন তারা। কিন্তু টানা দুই রাত খোঁজাখুঁজির পরও অপহৃতদের কোনো সন্ধান না পেয়ে ফিরে আসেন। এরপর থেকে পরিবারগুলোর উৎকণ্ঠা আরও বেড়েছে।

স্বজনদের আশঙ্কা, মুক্তিপণ নেওয়ার পরও জেলেদের আটকে রাখার পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে। মঙ্গলবার পর্যন্ত চার জেলের মুক্তি না মেলায় তারা চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। দ্রুত তাদের নিরাপদে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে আনার জন্য প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ দাবি স্বজনদের।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. মশিউর রহমান বলেছেন, ‘জুন মাসের শুরু থেকে সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ রয়েছে। অপহৃত জেলেরা নিষেধাজ্ঞা কার্যকরের আগেই মাছ ধরতে বনে প্রবেশ করেছিলেন। ফেরার পথে তারা দস্যুদের কবলে পড়েন।’

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান মন্তব্য করেন, ‘সাধারণত সুন্দরবনে কোনো জেলে জিম্মি হলে তাদের সহযোগী ও স্বজনরা নিজেরাই সমঝোতার মাধ্যমে মুক্ত করার চেষ্টা করেন। এ কারণে অনেক সময় আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি জানানো হয় না। তবে ঘটনাটি সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে।’

সুন্দরবনমুক্তিপণবনদস্যুচার জেলে
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনাসহ দুজনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

    এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনাসহ দুজনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

    অ্যামাজন প্রাইমে এক বসায় দেখার মতো ৫ সেরা সি-ড্রামা

    অ্যামাজন প্রাইমে এক বসায় দেখার মতো ৫ সেরা সি-ড্রামা

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহুকে আবার যুদ্ধাপরাধী বললেন মামদানি

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহুকে আবার যুদ্ধাপরাধী বললেন মামদানি

    এমপি নজরুলের বিরুদ্ধে মামলার তদন্তে ডিবি

    এমপি নজরুলের বিরুদ্ধে মামলার তদন্তে ডিবি

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    মা হারালেন রানী মুখার্জি

    মা হারালেন রানী মুখার্জি

    সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

    সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

    গ্রিনল্যান্ডে নতুন দুটি সামরিক ঘাঁটি খুলবে যুক্তরাষ্ট্র

    গ্রিনল্যান্ডে নতুন দুটি সামরিক ঘাঁটি খুলবে যুক্তরাষ্ট্র

    পুলিশে বড় রদবদল, ৩১ কর্মকর্তার বদলি-পদায়ন

    পুলিশে বড় রদবদল, ৩১ কর্মকর্তার বদলি-পদায়ন

    মুক্তির আগেই ‘রাকা’ নিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে আল্লু অর্জুন-অ্যাটলি

    মুক্তির আগেই ‘রাকা’ নিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে আল্লু অর্জুন-অ্যাটলি

    সোনিয়া গান্ধীর নাগরিকত্ব মামলা ফের শুরুর নির্দেশ দিল্লির আদালতের

    সোনিয়া গান্ধীর নাগরিকত্ব মামলা ফের শুরুর নির্দেশ দিল্লির আদালতের

    ককটেল ছুড়ে, বাসে আগুন দিয়ে সংকট তৈরি করা যাবে না : তথ্য উপদেষ্টা

    ককটেল ছুড়ে, বাসে আগুন দিয়ে সংকট তৈরি করা যাবে না : তথ্য উপদেষ্টা