Agamir Somoy E-Paper
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শেষ ঠিকানার কারিগর
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

কোটি টাকার বাজেট আসে, ভাগ্য বদলায় না চা শ্রমিকদের

রাজেশ ভৌমিক, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)
agamir somoy
প্রকাশ: ০৯ জুন ২০২৬, ১৮:০৬
কোটি টাকার বাজেট আসে, ভাগ্য বদলায় না চা শ্রমিকদের

চা পাতা সংগ্রহ করছেন এক নারী- আগামীর সময়

ভোরের আলো ফোটার আগেই ঘর থেকে বের হতে হয় তাদের। সারাদিন রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে চা পাতা সংগ্রহের কাজ শেষে পাওয়া মজুরি দিয়ে কোনোমতে চলে সংসার। প্রতিবছর জাতীয় সংসদে হাজার হাজার কোটি টাকার আয়-ব্যয়ের হিসাব তুলে ধরে বাজেট ঘোষণা হয়। কিন্তু চা শ্রমিকদের অভিযোগ, জাতীয় বাজেটের সুফল পান না তারা।

উন্নয়ন, অবকাঠামো, শিক্ষা ও স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে বরাদ্দের ঘোষণা হয়। দিনভর কঠোর পরিশ্রম করেও ন্যায্য মজুরি, উন্নত আবাসন, মানসম্মত স্বাস্থ্যসেবা ও শিক্ষার সুযোগ থেকে বঞ্চিতই থেকে যান চা শ্রমিকরা।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের জেরিন চা বাগানের শ্রমিক অনু ছত্রী। তিনি বললেন, ‘বাজেট কী? সেখানে আমাদের জন্য কী থাকে? এসব আমরা খুব একটা বুঝি না। শুধু শুনি বাজেট ঘোষণা হয়। কিন্তু বাজেট হলেও আমাদের জীবনে কোনো পরিবর্তন আসে না। আমরা সারাদিন কঠোর পরিশ্রম করি। অথচ চাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের দাম বাড়লেও সেই অনুপাতে আমাদের মজুরি বাড়ে না। সংসার চালানো দিন দিন আরও কঠিন হয়ে পড়ছে।’

শুধু অনু ছত্রী নন, তার মতো হাজারো চা শ্রমিকের কণ্ঠে একই ধরনের হতাশা ও বঞ্চনার কথা শোনা যায়। তাদের দাবি, দেশ-বিদেশে চায়ের চাহিদা বাড়লেও শ্রমিকদের জীবনমান উন্নয়নে জাতীয় বাজেটে রয়েছে কার্যকর উদ্যোগের ঘাটতি।

একই বাগানের শ্রমিক প্রতিমা মুন্ডা। তিনি বলছেন, ‘প্রতিবছর বাজেটে কোটি কোটি টাকার হিসাব ঘোষণা করা হয়। আমরা টেলিভিশনে দেখি। অথচ আমাদের দৈনিক মজুরি মাত্র ১৮৭ টাকা। এই আয়ে পরিবারের মৌলিক চাহিদা পূরণ করাই কঠিন।’

চা শ্রমিকদের দীর্ঘদিনের দাবি ন্যূনতম ও ন্যায্য মজুরি। কিন্তু বছরের পর বছর শোষণের শিকার তারা। জীবনযাত্রার ব্যয় বেড়েই চলেছে। কিন্তু বাড়ে না মজুরি।

শ্রমিক সোনিয়া রবিদাসের ভাষ্য, ‘আমরা চাই আমাদের সন্তানরা ভালোভাবে পড়াশোনা করুক। অসুস্থ হলে যথাযথ চিকিৎসা পাক। গরিব মানুষের জন্য স্বাস্থ্য ও শিক্ষা খাতে আরও বেশি বরাদ্দ এবং কার্যকর উদ্যোগ প্রয়োজন।’

বিভিন্ন চা বাগান ঘুরে দেখা গেছে, বিশুদ্ধ পানির সংকট। অপর্যাপ্ত স্যানিটেশন ব্যবস্থা। জরাজীর্ণ আবাসন এবং সীমিত স্বাস্থ্যসেবা চা শ্রমিকদের নিত্যসঙ্গী। সংশ্লিষ্ট চিকিৎসাকেন্দ্রগুলোতেও নেই পর্যাপ্ত চিকিৎসক ও প্রয়োজনীয় ওষুধের ব্যবস্থা। শিশুদের মানসম্মত শিক্ষার সুযোগও সীমিত।

শ্রীমঙ্গল উপজেলার ভুড়ভুড়িয়া চা বাগানের শ্রমিক অলকা ভৌমিক। তিনি বলছিলেন, ‘বাজেটের কথা শুনি। কিন্তু আমাদের জীবনে তার কোনো প্রভাব দেখি না। ঝড়-বৃষ্টি কিংবা বজ্রপাতের মধ্যেও কাজ করতে হয়। জীবনের ঝুঁকি নিয়েই জীবিকার জন্য মাঠে নামতে হয়। বাজারে দ্রব্যমূল্য যেভাবে বাড়ছে, তাতে আমাদের মতো নিম্ন আয়ের মানুষের বেঁচে থাকাই কঠিন।’

চা শ্রমিকদের দাবি, আসন্ন জাতীয় বাজেটে তাদের মজুরি বৃদ্ধি, আবাসন উন্নয়ন, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, বিশুদ্ধ পানির ব্যবস্থা এবং শিশুদের শিক্ষার সুযোগ সম্প্রসারণে সুনির্দিষ্ট বরাদ্দ রাখতে হবে।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি পঙ্কজ কন্দ বললেন, বাজেট কী এবং সেখানে চা শ্রমিকদের জন্য কী বরাদ্দ থাকে, সে সম্পর্কে অধিকাংশ শ্রমিকের কোনো ধারণা নেই। চা শ্রমিকদের নিজস্ব ভিটেমাটি নেই। ভূমির অধিকার থেকেও তারা বঞ্চিত। অতীতে আমাদের দাবিগুলো বাজেটে খুব একটা গুরুত্ব পায়নি। নতুন সরকারের কাছে আমাদের প্রত্যাশা, জাতীয় বাজেটে চা শ্রমিকদের জন্য আলাদা ও নির্দিষ্ট বরাদ্দ রাখা হবে। এতে তাদের জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে বলে আমরা মনে করি।

চা শ্রমিকজাতীয় বাজেট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩

    স্বাস্থ্যব্যবস্থা হবে প্রতিরোধকেন্দ্রিক: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

    স্বাস্থ্যব্যবস্থা হবে প্রতিরোধকেন্দ্রিক: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯

    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের না রাখার অভিযোগ, ধর্মঘটে বন্ধ আইফেল টাওয়ার

    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের না রাখার অভিযোগ, ধর্মঘটে বন্ধ আইফেল টাওয়ার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২

    বদলে যাচ্ছে সাক্ষরতার সংজ্ঞা

    বদলে যাচ্ছে সাক্ষরতার সংজ্ঞা

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯

    রাজনীতিতে আওয়ামী লীগের ফেরায় তথ্য উপদেষ্টার ‘না’

    রাজনীতিতে আওয়ামী লীগের ফেরায় তথ্য উপদেষ্টার ‘না’

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩

    ওবায়দুল কাদের কি সাধারণ সম্পাদক থাকছেন

    ওবায়দুল কাদের কি সাধারণ সম্পাদক থাকছেন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯

    ট্রাম্পের দখলের হুমকির মধ্যেই গ্রিনল্যান্ডকে মোটা অঙ্কের সহায়তা ইইউর

    ট্রাম্পের দখলের হুমকির মধ্যেই গ্রিনল্যান্ডকে মোটা অঙ্কের সহায়তা ইইউর

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    ‘এত বড় কথা’ বলে এজলাস থেকে উঠে যান প্রধান বিচারপতি

    ‘এত বড় কথা’ বলে এজলাস থেকে উঠে যান প্রধান বিচারপতি

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৯

    ঢাকা-দিল্লির রেল বৈঠকের প্রথম দিন সিদ্ধান্তহীন

    ঢাকা-দিল্লির রেল বৈঠকের প্রথম দিন সিদ্ধান্তহীন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৪

    সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনে জটিলতা কমবে

    সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনে জটিলতা কমবে

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৬

    ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা আদায়ের অভিযোগ, এনসিপি নেত্রী আটক

    ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা আদায়ের অভিযোগ, এনসিপি নেত্রী আটক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৯

    advertiseadvertise