সুন্দরবনে বনদস্যুদের কবলে পড়ে টানা সাত দিন শিকলবন্দি অবস্থায় জিম্মি থাকার পর মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরেছেন ১১ জেলে। পরিবার ও মহাজনদের কাছ থেকে মোট ৭ লাখ টাকা মুক্তিপণ পরিশোধের পর তারা মুক্তি পান। ফিরে আসা জেলেরা হলেন শরণখোলা উপজেলার উত্তর রাজাপুর গ্রামের রুবেল হাওলাদার (৩০), ছগির (৩২), রাকিব (২৩), লুৎফ...