Agamir Somoy E-Paper
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
দেশে-বিদেশে মানুষের পাশে জিয়াউল হক
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বনদস্যুদের নির্যাতনে নদীতে ঝাঁপ, চার দিন পর ফিরল মেহেদী

কয়রা (খুলনা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০৪:৫৮
বনদস্যুদের নির্যাতনে নদীতে ঝাঁপ, চার দিন পর ফিরল মেহেদী

বনদস্যুদের কবল থেকে ফিরে আসা কিশোর মেহেদী হাসান। ছবি: সংগৃহীত

একমাত্র ছেলেকে হারানোর শঙ্কায় বাকরুদ্ধ মা। প্রতিটি মুহূর্তে এলাকাবাসী বুক কেঁপেছে একটাই প্রশ্নে— ‘ছেলেটা কি আর বেঁচে আছে?’ চার দিন পর অবশেষে সেই অপেক্ষার অবসান হলো।

সুন্দরবনের গহিন অরণ্যে বনদস্যুদের নির্যাতনের ফলে নদীতে ঝাঁপ দিয়ে জীবন বাঁচানোর মরিয়া চেষ্টার চার দিন পরে ১৬ বছরের কিশোর মেহেদী হাসান ফিরে এসেছে মায়ের বুকে। কিন্তু তার শরীরজুড়ে এখনো নির্যাতনের ক্ষত, চোখেমুখে ভয়াবহ দুঃসহ স্মৃতির ছাপ।

পরিবার ও স্থানীয়দের ভাষ্য, বৃহস্পতিবার জীবিকার তাগিদে সুন্দরবনের একটি খালে কাঁকড়া ধরতে যায় কয়রা উপজেলার ৫ নম্বর কয়রা গ্রামের ভ্যানচালক মো. আব্দুল্লাহ সরদারের ছেলে মেহেদী হাসান। বন এলাকায় প্রবেশের কিছুক্ষণ পর তাকে অপহরণ করে আফজাল বাহিনীর সদস্যরা।

অপহরণের পর পরিবারের কাছে ৪০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে দস্যুরা। অসহায় বাবা ধারদেনা করে ২৫ হাজার টাকা জোগাড় করে তাদের হাতে পৌঁছে দিলেও পুরো টাকা না পাওয়ায় দস্যুরা মেহেদীকে মুক্তি দেয়নি। বরং তার ওপর চালানো হয় অমানুষিক নির্যাতন।

পরদিন শুক্রবার সকাল ৯টার দিকে প্রবল বৃষ্টির সুযোগে জীবন বাঁচানোর শেষ চেষ্টা হিসেবে দস্যুদের নৌকা থেকে নদীতে ঝাঁপ দেন মেহেদী। এরপর নদীর স্রোত, বন আর অজানা আতঙ্কের মধ্যেই কেটে যায় কয়েকটি বিভীষিকাময় দিন। এ সময় পরিবারের কেউ জানতেন না— বেঁচে আছে মেহেদী, নাকি হারিয়ে গেছেন সুন্দরবনের অন্ধকারেই।

মেহেদীর সন্ধানে রবিবার শত শত গ্রামবাসী সুন্দরবনের বিভিন্ন এলাকায় দিনভর খোঁজাখুঁজি চালান। কিন্তু কোনো সন্ধান না পেয়ে হতাশ হয়ে ফিরে আসেন। স্বজনদের কান্না আর উৎকণ্ঠায় ভারী হয়ে ওঠে পুরো গ্রাম।

অবশেষে সোমবার বেদকাশী এলাকার একটি নৌকার মাঝি সুন্দরবন থেকে উদ্ধার করেন মেহেদীকে। খবর পেয়ে ছুটে যান স্বজনরা। দীর্ঘ অনাহার, বনদস্যুদের নির্যাতন এবং চার দিন বনে-নদীতে কাটানোর কারণে অসুস্থ হয়ে পড়েছেন তিনি। প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি আনা হয় মেহেদীকে।

উপকূলীয় জেলে ও স্থানীয়দের ভাষ্য, একসময় দোলা ভাই বাহিনীর দ্বিতীয় শীর্ষ নেতা ছিল আফজাল। গত ২৭ জুন উপকূলরক্ষী বাহিনীর অভিযানের পর দলটি ছত্রভঙ্গ হয়ে গেলে আফজালের নেতৃত্বে গড়ে ওঠে নতুন একটি দস্যুচক্র। এরপর থেকেই সুন্দরবনে বেড়েছে জেলে ও বাওয়ালিদের অপহরণ, নির্যাতন এবং মুক্তিপণ আদায়ের ঘটনা। এতে উপকূলীয় জনপদে নতুন করে ছড়িয়ে পড়েছে আতঙ্ক।

মেহেদীর চাচা আব্দুল বারী সর্দার বলেন, ‘সমবয়সী পাঁচজন মিলে স্থানীয় নদীতে কাঁকড়া ধরতে গিয়েছিল মেহেদী। সেখান থেকে বনদস্যুরা জিম্মি করে মুক্তিপণ দাবি করে। কষ্ট করে ২৫ হাজার টাকা জোগাড় করে দিলে অন্য চারজনকে ছেড়ে দেয়। আর মেহেদীকে আটকে রেখে আরও বেশি টাকা দাবি করে। একপর্যায়ে নদীতে ঝাঁপ দেয় সে। আমরা ভেবেছিলাম ওকে আর কোনোদিন ফিরে পাব না। গ্রামের মানুষকে নিয়ে বনেও খুঁজতে গিয়েছিলাম। আল্লাহর অশেষ রহমতে তাকে জীবিত ফিরে পেয়েছি।’

কাশিয়াবাদ বন স্টেশনের কর্মকর্তা নাসির উদ্দীন বলেন, ‘কাঁকড়া ধরার বিষয়টি আমাদের জানা ছিল না। মেহেদী নিখোঁজ হওয়ার পর তার স্বজনদের মাধ্যমে বিষয়টি জানতে পারি। পরে উদ্ধারের জন্য তার স্বজনদের বনে প্রবেশের অনুমতি দেওয়া হয়।’

সুন্দরবনবনদস্যুঅপহরণ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’ বলা সেই রেহেনা দূতাবাসের হেফাজতে

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’ বলা সেই রেহেনা দূতাবাসের হেফাজতে