Agamir Somoy E-Paper
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
দেশে-বিদেশে মানুষের পাশে জিয়াউল হক
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বনদস্যু নানাভাই বাহিনীর সহযোগী সন্দেহে আটক

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০২ জুন ২০২৬, ০৯:৫৩
বনদস্যু নানাভাই বাহিনীর সহযোগী সন্দেহে আটক

ছবি: আগামীর সময়

সুন্দরবন-সংলগ্ন সাতক্ষীরার শ্যামনগরে বনদস্যু নানাভাই বাহিনীর সহযোগী সন্দেহে এক ব্যক্তিকে আটক করে গণপিটুনি দিয়েছেন স্থানীয়রা। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে ঘটনাটি ঘটে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর বাজার এলাকায়।

আটক ব্যক্তির নাম নওয়াব আলী গাজী (৫০)। তিনি মুন্সিগঞ্জ ইউনিয়নের দক্ষিণ কদমতলা গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, নওয়াব আলীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সুন্দরবনের কুখ্যাত বনদস্যু নানাভাই বাহিনীর সহযোগী হিসেবে কাজ করার অভিযোগ রয়েছে। গতকাল সোমবার রাতে হরিনগর বাজার থেকে বিষসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী কেনার সময় স্থানীয়দের সন্দেহ হলে তাকে আটক করা হয়।

প্রত্যক্ষদর্শীদের দাবি, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে নওয়াব আলী বনদস্যুদের সহযোগিতা করার কথা স্বীকার করেন। পরে তার সঙ্গে থাকা বাজারের ব্যাগ তল্লাশি করে চালের বস্তার ভেতর থেকে চার বোতল বিষ উদ্ধার করা হয়। এ ছাড়া চাল, ডাল, লবণ, শ্যাম্পুসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পাওয়া যায়।

স্থানীয় বাসিন্দা মিয়ারাজ, আবু রায়হান, মাসিদুর রহমান বাবু ও ফারুক হোসেন অভিযোগ করেছেন, নওয়াব আলী দীর্ঘদিন ধরে বনদস্যুদের জন্য বাজার-সদাই সরবরাহ করতেন। তাদের ভাষ্য, তিনি বিভিন্ন সময় বনদস্যুদের পক্ষে চুক্তিপত্র বা কার্ড তৈরির কাজেও জড়িত ছিলেন।

শ্যামনগর থানার ওসি খালেদুর রহমান বলেছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নওয়াব আলীকে নিজেদের হেফাজতে নেয়। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত বছরের ১৬ জুন সুন্দরবন-সংলগ্ন মীরগাং এলাকা থেকে নওয়াব আলীর ভাই নজির গাজীকে একটি একনলা বন্দুক, একটি দাসহ আটক করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা।

সুন্দরবনবনদস্যুসাতক্ষীরাআটক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’ বলা সেই রেহেনা দূতাবাসের হেফাজতে

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’ বলা সেই রেহেনা দূতাবাসের হেফাজতে