মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবনের ১০-তলা থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু
রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি

নিহত মিল্লাত হোসেন— সংগৃহীত
মালয়েশিয়ার কুয়ালালামপুরে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় ১০-তলা থেকে নিচে পড়ে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
আজ বুধবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত লক্ষ্মীপুরের রামগঞ্জের বাসিন্দা মিল্লাত হোসেন (৪২)।
জানা যায়, প্রায় ১০ বছর আগে তিনি মালয়েশিয়ায় যান। সেখানে পরিবারের স্বপ্নপূরণে নির্মাণশ্রমিক হিসেবে কাজ করছিলেন।
নিহতের ভাই ও পদ্মাবাজার মদিনা ফার্মেসির মালিক মো. শরীফ হোসেন বললেন, ‘কাজ করার সময় ১০-তলা ভবন থেকে পড়ে তার ভাইয়ের মৃত্যু হয়েছে। তার স্ত্রী ও দুই মেয়ে রয়েছে।





