Agamir Somoy E-Paper
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
কেঁচো সারে বগুড়ার লিমার বাজিমাত
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

নেত্রকোনায় ক্রোকারিজের দোকান থেকে ভয়াবহ আগুন

নেত্রকোনা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ০৫:২৬
নেত্রকোনায় ক্রোকারিজের দোকান থেকে ভয়াবহ আগুন

প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ছবি: সংগৃহীত

নেত্রকোনা শহরের বড়বাজার এলাকায় একটি ক্রোকারিজের দোকান থেকে আগুন ছড়িয়ে অন্তত সাতটি দোকান ও বাসাবাড়ি পুড়ে গেছে। শুক্রবার রাতে ঘটে এ অগ্নিকাণ্ডের ঘটনা। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন ফায়ার সার্ভিসের দুই কর্মী ও রেড ক্রিসেন্টের দুই স্বেচ্ছাসেবক।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার রাতে বড়বাজারের একটি ক্রোকারিজের দোকান থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই সেখানে আগুনের লেলিহান শিখা দেখা দেয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকান ও বাসাবাড়িতে ছড়িয়ে পড়লে পুরো এলাকায় তৈরি হয় আতঙ্ক। বাজারের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা সরে যান নিরাপদ স্থানে।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের চার থেকে পাঁচটি ইউনিট। তাদের সঙ্গে আগুন নেভানোর কাজে অংশ নেন রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবক, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য এবং স্থানীয় বাসিন্দারাও। প্রায় তিন ঘণ্টা টানা চেষ্টা চালানোর পর নিয়ন্ত্রণে আসে আগুন।

অগ্নিকাণ্ডে ভূঁইয়া প্লাজা, মজুমদার ইলেকট্রনিক্স ও ক্রোকারিজ, হ্যালো ফুচকাসহ অন্তত সাতটি দোকান ও বাসাবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনে দোকানগুলোর মালামাল পুড়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি।


আরও পড়ুন

শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জে আগুন

০৮ আগস্ট ২০২৬


নেত্রকোনা সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার সজল কুমার সরকার জানান, প্রায় তিন ঘণ্টা ধরে ফায়ার সার্ভিসের চার থেকে পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। মানুষের ভিড়ের কারণে কাজ করতে কিছুটা সমস্যা হয়েছে। পানির পাইপ সুরক্ষিত রাখাও কঠিন হয়ে পড়েছিল। তবে ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুন নেভানোর সময় ফায়ার সার্ভিসের দুই কর্মী ও রেড ক্রিসেন্টের দুই স্বেচ্ছাসেবক আহত হন। পরে তাদের নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন নেত্রকোনার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান ও সহকারী পুলিশ সুপার সজল কুমার সরকার। এ সময় আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি বাজারের পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, স্বেচ্ছাসেবক ও স্থানীয় বাসিন্দাদের কাজ করতে দেখা যায়।

জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, ‘বড় কোনো দুর্ঘটনা না ঘটায় আল্লাহর কাছে শুকরিয়া। ফায়ার সার্ভিস ও পুলিশসহ সংশ্লিষ্ট সবাই পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেছে। হাসপাতালসহ প্রয়োজনীয় বিভাগগুলো প্রস্তুত রাখা হয়েছিল। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা খুঁজে বের করা হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের সহায়তার বিষয়টিও বিবেচনা করা হবে।’

প্রাথমিকভাবে একটি ক্রোকারিজের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেলেও কীভাবে আগুন লেগেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নেত্রকোনাআগুনফায়ার সার্ভিস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

    চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    মা হারানো ছেলেটি হাসপাতাল থেকে বাসায় ফিরেছে

    মা হারানো ছেলেটি হাসপাতাল থেকে বাসায় ফিরেছে

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

    বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

    মাধবপুরে আ. লীগ নেতা গ্রেপ্তার, বৈষম্যবিরোধী মামলায় কারাগারে

    মাধবপুরে আ. লীগ নেতা গ্রেপ্তার, বৈষম্যবিরোধী মামলায় কারাগারে

    মারণাস্ত্র নয়, বিশ্ব বদলাবে মানবতায়

    মারণাস্ত্র নয়, বিশ্ব বদলাবে মানবতায়

    শেয়ার পার্কিং সফটওয়্যারে কারসাজি

    শেয়ার পার্কিং সফটওয়্যারে কারসাজি

    আমার শরীরে ৭০-৮০টি ইনজেকশন পুশ করা হয়েছে : গাজী সালাউদ্দিন

    আমার শরীরে ৭০-৮০টি ইনজেকশন পুশ করা হয়েছে : গাজী সালাউদ্দিন

    বিশ্বযুদ্ধের ছাই থেকে যেভাবে জাতিসংঘের জন্ম

    বিশ্বযুদ্ধের ছাই থেকে যেভাবে জাতিসংঘের জন্ম

    প্রাথমিক শিক্ষক নিয়োগে ভেরিফিকেশনের নামে হয়রানি করছে সরকার, অভিযোগ নাহিদের

    প্রাথমিক শিক্ষক নিয়োগে ভেরিফিকেশনের নামে হয়রানি করছে সরকার, অভিযোগ নাহিদের

    বরিশাল নগরীতে বালু সরবরাহের পাইপ অপসারণের নির্দেশ

    বরিশাল নগরীতে বালু সরবরাহের পাইপ অপসারণের নির্দেশ