তেল নিতে গিয়ে ট্রাকচাপায় নিহত মোটরসাইকেল আরোহী
নাটোর প্রতিনিধি

দুর্ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়। ছবি: আগামীর সময়
নাটোরের লালপুরে তেল নিতে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত হয়েছেন মোটরসাইকেল চালক। আজ সোমবার দুপুরে উপজেলার লালপুর ফিলিং স্টেশনের সামনে ব্রিজের ওপর ঘটে এই দুর্ঘটনা।
নিহত ১৯ বছরের আশরাফুল ইসলাম উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের নাগশোষা গ্রামের রেজাউল করিম রেজার ছেলে। এসব নিশ্চিত করেছেন লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।
স্থানীয়দের বরাতে তিনি জানান, দুপুরে মোটরসাইকেলের তেল নিতে ফিলিং স্টেশনে যাচ্ছিলেন আশরাফুল। পথে উল্টো দিক থেকে আসা মালবোঝাই ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওসি আরও জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। জব্দ করা হয়েছে মোটরসাইকেল ও ট্রাকটি।



