গৌরীপুরে সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

সংগৃহীত ছবি
ময়মনসিংহের গৌরীপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও গৌরীপুর বিআরডিবির সাবেক চেয়ারম্যান মো. আবিদুর রহমান প্রান্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার রাতে পৌর শহরের কালীপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার দুপুরে তাকে ময়মনসিংহ আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, আবিদুর রহমান প্রান্ত দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। ঈদ উপলক্ষে পরিবারের সঙ্গে সময় কাটাতে গৌরীপুরে এলে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
গৌরীপুর থানার ওসি মো. হাবিবুর রহমান বলেছেন, ‘আবিদুর রহমান প্রান্ত দুটি মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি ছিলেন। গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।’






