Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৫০ বছর ধরে বর্জ্যমুক্ত রাখছেন রাস্তা-বাজার
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

দুই বছরের মধ্যেই আরও সবুজ হবে রাজশাহী : রাসিক প্রশাসক

রাজশাহী অফিস
agamir somoy
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ১৬:৩৫
দুই বছরের মধ্যেই আরও সবুজ হবে রাজশাহী : রাসিক প্রশাসক

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় মাসব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচিতে কথা বলছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন— সংগৃহীত

আগামী দুই বছরের মধ্যেই রাজশাহী মহানগর আরও সবুজ হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। তিনি বলেছেন, ‘সরকারি-বেসরকারি উদ্যোগে চলমান বৃক্ষরোপণ কর্মসূচি নগরীর পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সবার অংশগ্রহণে গড়ে উঠবে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও নিরাপদ রাজশাহী।’

আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় মাসব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি ‘প্রকল্প শিকড়’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইয়ুথ চেঞ্জমেকার্স নেটওয়ার্কের উদ্যোগে এবং রাজশাহী সিটি কর্পোরেশনের সহযোগিতায় এ কর্মসূচি শুরু হয়েছে। এর আওতায় নগরীর ৩০টি ওয়ার্ডে মাসব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণ করা হবে।

আরও পড়ুন

১৯ মামলার আসামি সালাহ উদ্দীন দুলাল গ্রেপ্তার

০৭ আগস্ট ২০২৬

রাসিক প্রশাসক আরও বলেছেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে দেশজুড়ে কাজ চলছে। এর অংশ হিসেবে রাজশাহী সিটি কর্পোরেশন নগরজুড়ে আড়াই লাখ গাছের চারা রোপণের কার্যক্রম পরিচালনা করছে। বিভিন্ন সামাজিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানও এই কর্মসূচিতে যুক্ত হয়েছে। সম্মিলিত উদ্যোগেই রাজশাহীকে আরও সবুজ ও বাসযোগ্য নগরীতে রূপ দেওয়া সম্ভব।

মাহফুজুর রহমান রিটন আরও বললেন, ‘প্রধানমন্ত্রী ঘোষিত ৩১ দফা রূপরেখার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে। এর মধ্যে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড বিতরণ, ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা প্রদান এবং খাল খনন কর্মসূচি উল্লেখযোগ্য। তিনি মাদকমুক্ত সমাজ গঠনে যুবসমাজকে খেলাধুলায় আরও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইয়ুথ চেঞ্জমেকার্স নেটওয়ার্কের সভাপতি দিদারুল ইসলাম, সাধারণ সম্পাদক ইসরাত জাহান, সহ-সভাপতি অমিত সরকারসহ সংগঠনের সদস্যরা।

এ ছাড়া উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, নির্বাহী প্রকৌশলী নিলুফার ইয়াসমিন, কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল, রাজপাড়া থানা বিএনপির সহ-সভাপতি গোলাম মর্তুজা মিল্টন এবং মহানগর, থানা ও ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।

রাজশাহীরাসিক প্রশাসক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬  কর্মকর্তার

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬ কর্মকর্তার

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীদের ‘আগামীর সময়’ পরিদর্শন

    সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীদের ‘আগামীর সময়’ পরিদর্শন

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    ৩৮ দিনের সাইকেল যাত্রায় এভারেস্ট বেস ক্যাম্পে বীর কুমার তঞ্চঙ্গ্যা

    ৩৮ দিনের সাইকেল যাত্রায় এভারেস্ট বেস ক্যাম্পে বীর কুমার তঞ্চঙ্গ্যা