জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে শুধু বিদ্রোহের কবি হিসেবে দেখার সুযোগ নেই; তিনি প্রেম, মানবতা, সাম্য ও সম্প্রীতিরও কবি। তার সাহিত্য ও সংগীত অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো, বৈষম্য দূর করা এবং সুন্দর সমাজ গঠনের অনুপ্রেরণা দেয় বলে মন্তব্য করেছেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে রাজশাহীতে শাপলা কালচারাল স্কুলে ‘শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।সকাল সাড়ে ১০টায় বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে শুরু হয় দুই দিনব্যাপী এ উৎসব। স...