Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৫০ বছর ধরে বর্জ্যমুক্ত রাখছেন রাস্তা-বাজার
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

রাসিক প্রশাসক

সাংবাদিকতায় এআই ব্যবহারে নৈতিকতা ও ফ্যাক্ট চেকিং জরুরি

রাজশাহী অফিসপ্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ১৩:১১
সাংবাদিকতায় এআই ব্যবহারে নৈতিকতা ও ফ্যাক্ট চেকিং জরুরি

এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। ছবি: আগামীর সময়

তথ্যপ্রযুক্তির দ্রুত বিকাশের এই সময়ে সাংবাদিকদের শুধু তথ্য সংগ্রহ করলেই হবে না। সত্যতা যাচাই করে দায়িত্বশীলভাবে তা প্রকাশ করতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা সাংবাদিকতায় নতুন সম্ভাবনার দ্বার খুলে দিলেও এর ব্যবহার হতে হবে নৈতিকতা ও পেশাগত দায়িত্ববোধের সঙ্গে।

এসব মন্তব্য করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

আজ বুধবার সকাল ১০টায় রাজশাহীর সমাজসেবা অধিদপ্তরের সভাকক্ষে ‘এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের তত্ত্বাবধানে এবং প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর আয়োজনে শুরু হওয়া এই কর্মশালা চলবে আগামী ১৭ জুলাই পর্যন্ত।

আরও পড়ুন

ফ্রান্সের বিদায়ে আর্জেন্টিনা সমর্থকদের এক মিনিট নীরবতা

১৫ জুলাই ২০২৬

রাসিক প্রশাসক মাহফুজুর বলেছেন, ‘বর্তমান সময়ে তথ্যের গতি যেমন বেড়েছে, তেমনি ভুয়া তথ্য ছড়িয়ে পড়ার ঝুঁকিও বহুগুণ বৃদ্ধি পেয়েছে। একজন সাংবাদিককে এখন শুধু তথ্য সংগ্রহ করলেই হবে না, বরং তথ্যের সত্যতা যাচাই করেও প্রকাশ করতে হবে।

তিনি উল্লেখ করেন, ফ্যাক্ট চেকিংয়ের দক্ষতা অর্জনের মাধ্যমে সাংবাদিকরা জনস্বার্থে আরও নির্ভুল ও বিশ্বাসযোগ্য সংবাদ পরিবেশন করতে পারবেন। এ ধরনের প্রশিক্ষণ দক্ষ, আধুনিক ও দায়িত্বশীল সাংবাদিক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তথ্য মন্ত্রণালয় সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নিয়ে কাজ করছে বলেও জানান রাসিক প্রশাসক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহাম্মদ আবদুল আউয়াল। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. ডালিম হোসেন শান্ত। স্বাগত বক্তব্য দেন পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব ড. সাদিকুল ইসলাম স্বপন।

সভাপতির বক্তব্যে মুহাম্মদ আবদুল আউয়াল বললেন, ‘সময়ের সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের নতুন প্রযুক্তিতে দক্ষ হওয়া অপরিহার্য। এআই ব্যবহারের পাশাপাশি বস্তুনিষ্ঠতা, পেশাগত নৈতিকতা এবং তথ্য যাচাইয়ের সংস্কৃতি আরও শক্তিশালী করতে হবে।’

এই প্রশিক্ষণ রাজশাহীর সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

কর্মশালায় জানানো হয়, রাজশাহীর সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ে প্রয়োজনীয় জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা অর্জনের সুযোগ করে দেওয়াই এ প্রশিক্ষণের মূল লক্ষ্য। পাশাপাশি সমসাময়িক প্রেক্ষাপটে এআই ব্যবহারের সুযোগ, সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ এবং সেগুলো মোকাবিলার কৌশল নিয়েও বিস্তারিত আলোচনা করা হবে।

রাসিক প্রশাসকরাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনতথ্যপ্রযুক্তিএআই
শেয়ার করুন:
জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬  কর্মকর্তার

ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬ কর্মকর্তার

‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীদের ‘আগামীর সময়’ পরিদর্শন

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীদের ‘আগামীর সময়’ পরিদর্শন

অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

৩৮ দিনের সাইকেল যাত্রায় এভারেস্ট বেস ক্যাম্পে বীর কুমার তঞ্চঙ্গ্যা

৩৮ দিনের সাইকেল যাত্রায় এভারেস্ট বেস ক্যাম্পে বীর কুমার তঞ্চঙ্গ্যা