Agamir Somoy E-Paper
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
উপকূলের নারীদের পথ দেখাচ্ছেন সরমা রানী
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ভালো ফলনেও দাম নিয়ে দুশ্চিন্তায় রাজবাড়ীর আমন চাষিরা

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ী
agamir somoy
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১৬:২৬
শেয়ার করুন:
ভালো ফলনেও দাম নিয়ে দুশ্চিন্তায় রাজবাড়ীর আমন চাষিরা

রাজবাড়ীতে এবার আমন ধানের ফলন ভালো হয়েছে। ছবি: আগামীর সময়

রাজবাড়ীতে এবার আমন ধানের ফলন ভালো হয়েছে। আবহাওয়াও ছিল অনুকূলে। তবে উৎপাদন খরচের তুলনায় বাজারে ধানের দাম কম হওয়ায় লোকসানের আশঙ্কায় আছেন চাষিরা। তাদের দাবি, সার, কীটনাশক, সেচ ও শ্রমিকের খরচ বেড়েছে। অথচ ধানের দাম সেই অনুপাতে বাড়েনি।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত বছর রাজবাড়ীতে ৫২ হাজার ৪৪৫ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছিল। চলতি বছর আবাদ হয়েছে ৫২ হাজার ৪৮৫ হেক্টর জমিতে, যা গত বছরের তুলনায় ৪০ হেক্টর বেশি। এ বছর সবচেয়ে বেশি আবাদ হয়েছে রাজবাড়ী সদর উপজেলায়, ১৪ হাজার ৮৫ হেক্টর জমিতে।

এ ছাড়া পাংশায় ১৩ হাজার ৫২০, বালিয়াকান্দিতে ১২ হাজার ৯০, কালুখালীতে ৮ হাজার ৫১০ এবং গোয়ালন্দ উপজেলায় ২ হাজার ৫৯০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। এসব জমি থেকে ১ লাখ ৮০ হাজার ৭০৯ মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

জেলার বিভিন্ন এলাকার কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাজবাড়ী সদর, গোয়ালন্দ, কালুখালী ও পাংশা উপজেলা পদ্মা নদীর তীরে অবস্থিত। অন্যদিকে বালিয়াকান্দি উপজেলার ওপর দিয়ে বয়ে গেছে গড়াই নদ। এ ছাড়া জেলায় রয়েছে আরও কয়েকটি ছোট নদী ও শাখা নদী।

কৃষকেরা স্থানীয় হিসাবে জমির পরিমাণকে পাখি এককে হিসাব করেন। তাদের হিসাবে, এক পাখি জমি ২৬ শতাংশ এবং চার পাখিতে এক একর। এক পাখি জমিতে বীজ বপন থেকে শুরু করে ধান ঘরে তোলা পর্যন্ত প্রায় ২০ থেকে ২২ হাজার টাকা খরচ হয়। এর মধ্যে আছে বীজ, বীজতলা তৈরি ও ভাড়া, জমি চাষ, সার, শ্রমিক, কীটনাশক, সেচ ও জমি ইজারার খরচ। তিন ফসলি জমির এক বছরের ইজারা খরচ ধরা হয়েছে ১৫ হাজার টাকা, অর্থাৎ এক পাখির জন্য ৫ হাজার টাকা। তবে নিজের জমি থাকলে কৃষকের এই খরচ হয় না।

কৃষকদের হিসাবে, এক পাখি জমিতে সর্বোচ্চ ১৩ মণ ধান পাওয়া যায়। বর্তমানে প্রতি মণ ধান বিক্রি হচ্ছে প্রায় ১ হাজার ১০০ টাকায়। সে হিসাবে ১৩ মণ ধানের দাম দাঁড়ায় ১৪ হাজার ৩০০ টাকা। উৎপাদন খরচের তুলনায় এই আয় কম হওয়ায় লোকসানের মুখে পড়ার আশঙ্কা করছেন তারা। জমির ধরন ও উৎপাদন খরচের ওপর নির্ভর করে লোকসানের পরিমাণও কমবেশি হয়।

আরও পড়ুন

বেতাগীতে বৃষ্টি-ঝড়ে নুয়ে পড়েছে আমন ধান, ফলন বিপর্যয়ের শঙ্কা

২৩ নভেম্বর ২০২৬

রাজবাড়ী সদর উপজেলার চরলক্ষ্মীপুর গ্রামের কৃষক আফজাল হোসেন জানিয়েছেন, প্রতিবছরের মতো এবারও তিনি ধান চাষ করেছেন। রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে ফসলের পরিচর্যা করেছেন। ফলন ভালো হলেও সার, কীটনাশকসহ কৃষি উপকরণের দাম বেশি হওয়ায় খরচ বেড়েছে। তার ধান কাটাও প্রায় অর্ধেক শেষ হয়েছে। কিন্তু বাজারে দাম কম থাকায় ধান বিক্রি করে উৎপাদন খরচ তোলা কঠিন হয়ে পড়েছে।


আফজাল হোসেন বলেন, ‘কিছু টাকা ধারদেনা করতে হয়েছে। ধান বিক্রি করা ছাড়া উপায়ও নেই। এই দামে ধান বিক্রি করলে আমাদের পোষাবে না। সরকারের এ বিষয়ে দৃষ্টি দেওয়া উচিত। সার, কীটনাশক ও ডিজেলের দাম কমাতে পারলে উৎপাদন খরচ কমত। তখন এই দামে ধান বিক্রি করেও লাভ হতো।’

বরাট ইউনিয়নের কৃষক আবুল কালাম অভিযোগ করেছেন, কৃষি কর্মকর্তারা নিয়মিত মাঠে আসেন না। তাদের উৎপাদন খরচের বিষয়েও খোঁজখবর নেওয়া হয় না। সরকারি গুদামে ধান বিক্রি করতে গেলে বিভিন্ন শর্তের মুখে পড়তে হয়। ফলে বাধ্য হয়ে অনেক কৃষক অন্যত্র ধান বিক্রি করেন।

তিনি বলেন, ‘সরকারি ভাবে ধানের দাম নির্ধারণ করে দেওয়া হয়। কিন্তু গুদামে ধান বিক্রি করতে গেলে নানা শর্ত দেওয়া হয়। আমরা শুধু উৎপাদিত ফসলের ন্যায্য দাম চাই।’

বাংলাদেশ কৃষক সমিতির রাজবাড়ী জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মন্ডল জানিয়েছেন, কৃষকদের লোকসান এড়াতে সরকার ধান সংগ্রহ করছে। কৃষি কার্যালয় থেকে ধান বিক্রিতে আগ্রহী কৃষকদের তালিকা খাদ্যগুদামে পাঠানো হয়। তবে ওই তালিকায় প্রকৃত কৃষকদের নাম থাকে না।

তার দাবি, সরকারদলীয় নেতাকর্মীরা নামে-বেনামে ধান বিক্রি করেন। সরকার সরাসরি প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান কিনলে তারা কিছুটা হলেও আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে পারবেন।

আব্দুস সাত্তার মন্ডল বলেন, ‘আমাদের দাবি, কৃষি উপকরণের দাম কমাতে হবে এবং প্রকৃত কৃষকদের কাছ থেকে লাভজনক দামে ধান কিনতে হবে।’

এদিকে আমন ধানের ভালো ফলনের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এনামুল হক। তিনি জানান, ধানের দাম নির্ধারণ তার দপ্তরের আওতাভুক্ত নয়। কৃষকেরা যাতে ফসলের উৎপাদন বাড়াতে পারেন, সে বিষয়ে তারা কাজ করেন।

রাজবাড়ীআমন ধানকৃষক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    ২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

    ২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    ‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

    ‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে  আটক ছাত্রলীগ নেত্রী

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে আটক ছাত্রলীগ নেত্রী

    কোরিয়ায় আটক হয়ে ফিরতে হলো দেশে, কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার তদন্ত চান জাহিদুল

    কোরিয়ায় আটক হয়ে ফিরতে হলো দেশে, কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার তদন্ত চান জাহিদুল

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

    ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুজন কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুজন কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

    শখকে পেশা বানাবেন যেভাবে

    শখকে পেশা বানাবেন যেভাবে

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’- বলা ছাত্রলীগ নেতা ফের গ্রেপ্তার

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’- বলা ছাত্রলীগ নেতা ফের গ্রেপ্তার