Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
জৌলুশ ছেড়ে গ্রামের স্কুলে নায়লা
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

জমির বাঁশ কাটা নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ৩

জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০৫:০৭
জমির বাঁশ কাটা নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ৩

গ্রাফিকস: আগামীর সময়

শরীয়তপুরের জাজিরায় জমির বাঁশ কাটাকে কেন্দ্র করে বিরোধের জেরে এক পরিবারের তিন সদস্যকে মারধর ও এক নারীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন পরিবারের এক নারীসহ তিনজন। শনিবার (৮ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার দক্ষিণ ডুবলদিয়া এলাকায় ঘটে এ ঘটনা।

এ বিষয়ে জাজিরা থানায় লিখিত এজাহার দিয়েছেন আলী হোসেন মাদবর (৬১) নামে এক ব্যক্তি।

এজাহার বলছে, আলী হোসেন মাদবরের সঙ্গে তার ভাই আমির হোসেন মাদবরের দীর্ঘদিন ধরে চলছে জমি নিয়ে বিরোধ। ঘটনার দিন জমির বাঁশ কাটাকে কেন্দ্র করে আমির হোসেন মাদবর ও তার ছেলেরা আলী হোসেনের বসতবাড়িতে প্রবেশ করে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগ করা হয়।

এ সময় গালিগালাজে বাধা দিলে আমির হোসেনের নির্দেশে তার ছেলে সাগর ও ফাহিম বাঁশের লাঠি ও কাঠের বাটাম দিয়ে আলী হোসেনকে এলোপাতাড়ি মারধর করেন বলেও এজাহারে উল্লেখ করা হয়। এতে তার শরীরের বিভিন্ন স্থানে জখম হয়।

বাবাকে মারধর করতে দেখে মেয়ে সিখা আক্তার (২৫) এগিয়ে এলে তাকে টানাহেঁচড়া করে শ্লীলতাহানি এবং কিল-ঘুষি ও লাথি মেরে আহত করা হয় বলেও অভিযোগ করেছেন আলী হোসেন।

একপর্যায়ে আলী হোসেনের স্ত্রী লেবু বেগম (৫০) এগিয়ে এলে সাগর মাদবর কাঠের বাটাম দিয়ে হত্যার উদ্দেশ্যে তার মাথায় আঘাত করেন বলে ওঠে অভিযোগ।

এ ছাড়া অভিযুক্তরা জমি থেকে প্রায় ৩০টি বাঁশ কেটে নিয়ে আনুমানিক ২০ হাজার টাকার ক্ষতি করেছেন বলেও এজাহারে উল্লেখ করা হয়।

মারধরের সময় আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা প্রকাশ্যে জীবননাশের হুমকি দেন বলে অভিযোগ রয়েছে। পরে স্থানীয়রা আহত আলী হোসেন, তার স্ত্রী ও মেয়েকে উদ্ধার করে অটোরিকশায় জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।

বর্তমানে আলী হোসেন ও তার মেয়ে কিছুটা সুস্থ হলেও তার স্ত্রী লেবু বেগম চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

বাদী আলী হোসেন মাদবর বলেন, ‘জমির বাঁশ কাটাকে কেন্দ্র করেই ঘটনার শুরু। পরে আমাকে ও আমার পরিবারের সদস্যদের মারধর করা হয়েছে।’ ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

তবে অভিযুক্ত আমির হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।   

জাজিরা থানার ওসি সালেহ আহাম্মদ জানান, বাঁশ কাটাকে কেন্দ্র করে বিরোধের ঘটনায় একটি এজাহার পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে নেওয়া হবে আইনি ব্যবস্থা।

শরীয়তপুরবাঁশ কাটা নিয়ে সংঘর্ষজমি নিয়ে বিরোধ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের