শরীয়তপুরের
জাজিরায় জমির বাঁশ কাটাকে কেন্দ্র করে বিরোধের জেরে এক পরিবারের তিন সদস্যকে মারধর
ও এক নারীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন পরিবারের এক নারীসহ
তিনজন। শনিবার (৮ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার দক্ষিণ ডুবলদিয়া এলাকায় ঘটে এ
ঘটনা।
এ বিষয়ে জাজিরা
থানায় লিখিত এজাহার দিয়েছেন আলী হোসেন মাদবর (৬১) নামে এক ব্যক্তি।
এজাহার বলছে, আলী হোসেন মাদবরের সঙ্গে তার ভাই আমির
হোসেন মাদবরের দীর্ঘদিন ধরে চলছে জমি নিয়ে বিরোধ। ঘটনার দিন জমির বাঁশ কাটাকে
কেন্দ্র করে আমির হোসেন মাদবর ও তার...