অভয়নগরে ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী যুবকের

গ্রাফিকস: আগামীর সময়
যশোরের অভয়নগরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হযেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
রবিবার রাতে দুর্ঘটনাটি ঘটে উপজেলার শংকরপাশা ফেরিঘাট সংলগ্ন মোড়ে।
নিহত যুবকের নাম তারেক মল্লিক (২৫)। নিহত তারেক মল্লিক অভয়নগর উপজেলার চলিশিয়া চারা বটতলা এলাকার বাসিন্দা বাচ্ছু মল্লিকের ছেলে। দুর্ঘটনায় আহত শান্ত ইসলামও (২৬) একই এলাকার বাসিন্দা।
আগামীর সময়কে এসব তথ্য নিশ্চিত করেছেন পাথালিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. আশরাফুল ইসলাম।
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার রাতে তারেক ও শান্ত মোটরসাইকেলে করে বাড়ি যাচ্ছিলেন। পথে শংকরপাশা ফেরিঘাট সংলগ্ন মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়।এতে ঘটনাস্থলেই তারেক নিহত হন। গুরুতর আহত অবস্থায় শান্ত ইসলামকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কামুক্ত।
পুলিশ কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম জানান, এ আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।




