Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

‘ভিজিএফের চা‌ল বি‌ক্রির টাকা আমার বিকা‌শে পাঠাবেন’

পটুয়াখালী প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৩ জুন ২০২৬, ২০:১৯
‘ভিজিএফের চা‌ল বি‌ক্রির টাকা আমার বিকা‌শে পাঠাবেন’

গ্রাফিকস: আগামীর সময়

ভিজিএফের চাল বিক্রির টাকা বিকাশে পাঠানোর অ‌ডিও প্রকাশ পাওয়ায় দলীয় পদ হারা‌লেন বিএন‌পি নেতা। ঘটনা‌টি ঘ‌টে‌ছে পটুয়াখালীর গলা‌চিপা উপ‌জেলায়।

পদ হারা‌নো সেই নেতা হ‌লেন উপজেলার রতনদী তালতলী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হায়দার আলী শরীফ। তা‌কে দলীয় পদসহ সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়ে‌ছে।‌

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিওতে ‌শোনা যায়, ইউনিয়নের সচিব মোস্তফা শুভকে বিএন‌পি নেতা হায়দার আলী জানান, ‘ইউনিয়ন পরিষদের ডিউ থেকে আমার ডিউটাও সম্পন্ন করবেন। আমার মোবাইল নম্বরটি বিকাশ করা, এখানে টাকা পাঠিয়ে দেবেন।`

এ সময় প্রশাসনিক কর্মকর্তা তার চাহিদার বিষয়ে জানতে চাইলে তিনি ১০ বস্তা চাল দাবি করেন। তবে প্রশাসনিক কর্মকর্তা তাকে ২ থেকে ৩ বস্তা চাল দিতে রাজি হন। তখন হায়দার আলী জানালেন, ‘পরিষদে আপনার তো একটা ডিউ আছে, সেখান থেকে দিয়েন।`

প্রশাসনিক কর্মকর্তা ডিউ থাকার বিষয়টি সরাসরি প্রত্যাখ্যান করলে তিনি ব্যক্তিগত পার্সেন্টেজ থেকে দেওয়ার প্রস্তাব করেন এবং চাল গুলো বাইরে বিক্রি করে দেওয়ার কথাও বলেন।

জবাবে প্রশাসনিক কর্মকর্তা জানান, `চাল বাইরে বিক্রি করার কোনো সুযোগ নেই`। পরে ফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এমন ক‌থোপকথ‌নের এক‌টি অ‌ডিও গতকাল রাত থে‌কে সামাজিক যোগাযোগমাধ্যমে ছ‌ড়ি‌য়ে প‌ড়ে।

সূত্রে জানায়, ঈদুল আজহা উপল‌ক্ষে অতিদরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর খাদ্য সহায়তা কর্মসূচি (ভিজিএফ)র আওতায় গলাচিপা উপজেলার রতনদী তালতলী ইউনিয়ন পরিষদ থেকে জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়। সেই চাল নি‌য়ে এ ঘটনা ঘ‌টে।

ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) মোস্তফা শুভ জানান, ‘ঈদুল আজহার পূর্ব মুহূর্তে জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়। এ সময় স্থানীয় বিএনপি নেতা হায়দার আলী আমার মুঠোফোনে কল করে ৩০ কেজির ১০টি বস্তা চাল দাবি করেন এবং সেই চাল বাইরে বিক্রি করে টাকা বিকাশে দেওয়ার প্রস্তাব দেন। কিন্তু সরকারি চাল অবৈধভাবে বিক্রি করে সেই টাকা কোনো ব্যক্তি বা মহলকে দেওয়ার সুযোগ নেই এবং আমি তা করিনি।`

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কথোপকথনের অডিওটি তিনি রেকর্ড করেননি এবং বাইরে ছড়াননি বলেও দাবি করেন।

অপরদি‌কে অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা হায়দার আলী শরীফ জানা‌লেন, আমি নিজের জন্য চাল চাইনি। দলীয় নেতাকর্মীদের জন্য সচিবের কাছে চাল চেয়েছিলাম। কিন্তু সচিব সেটি মোবাইলে রেকর্ড করে আমার বিরুদ্ধে অপপ্রচার করছেন।

উপজেলা বিএনপির সদস্য সচিব আলতাফ খান বললেন, ‘সরকারি চাল ব্যক্তিগতভাবে চাওয়া এবং সেই চাল বিক্রির টাকা বিকাশে নেওয়ার একটি অডিও আমাদের হাতে এসেছে। আমরা জরুরি বৈঠক করে হায়দার আলী শরীফকে রতনদী তালতলী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক পদ থেকে অব্যাহতি দিয়েছি।`

ভিজিএফপটুয়াখালী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!