Agamir Somoy E-Paper
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

রাজশাহী

পদ্মার তীরে কবীর-লালনের সুরে মানবতার গান

রাজশাহী অফিস
agamir somoy
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ২০:১৫
পদ্মার তীরে কবীর-লালনের সুরে মানবতার গান

ছবি: আগামীর সময়

পদ্মার তীরে সন্ধ্যা তখন ধীরে ধীরে গাঢ় হচ্ছে। লালন শাহ মুক্তমঞ্চে জ্বলছে আলো। মঞ্চ থেকে ভেসে আসছে বাঁশির সুর। সেই সুরের সঙ্গে যেন মিশে যাচ্ছে প্রেম, মানবতা আর আত্মিক মুক্তির কথা।

শুক্রবার (০২ অক্টোবর) সন্ধ্যায় রাজশাহীতে বসেছিল কবীর-লালন ভাবসংগীতের আসর। কবীর ও ফকির লালন শাহের দর্শন, সংগীত ও মানবতাবাদী ভাবধারাকে ঘিরে দেশব্যাপী আয়োজিত উৎসবের পঞ্চম আয়োজন এটি। পদ্মার তীরের এই আয়োজনে জড়ো হন কয়েক শতাধিক দর্শক-শ্রোতা।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ১১ সেপ্টেম্বর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত দেশের আট বিভাগে অনুষ্ঠিত হচ্ছে এ উৎসব।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাঁশি বাজিয়ে উৎসবের উদ্বোধন করেন সুফি গবেষক ও উচ্চাঙ্গ বংশীবাদক ড. শাহ্ সৈয়দ হাসিব উল হাসান রাজা।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেছেন, কবীর ও লালনের ভাবসংগীত আজও উপমহাদেশের সাধারণ মানুষকে গভীরভাবে আকৃষ্ট করে। এর কেন্দ্রে রয়েছে বিশ্বজনীন অহিংস মানবতাবাদ ও মুক্তমানবধর্ম।


আরও পড়ুন

৪ ঘণ্টা পর সিলেটের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক

০২ অক্টোবর ২০২৬

তিনি বললেন, যুদ্ধ ও হিংসার মাধ্যমে সাময়িকভাবে রাজ্য জয় করা যায়। কিন্তু মানুষের হৃদয় জয় করা যায় না। হিংসাত্মক উগ্রবাদীরা মানবজাতিকে ধ্বংস করার সুযোগের অপেক্ষায় রয়েছে।

ড. রাজা আরও বললেন, সুরের মহাশক্তির মাধ্যমে বিশ্বকে অশুভ শক্তি থেকে মুক্ত করার আহ্বান জানিয়েছেন কবীর ও লালন। দুজনেই প্রেমের সাধনায় জীবন উৎসর্গ করেছেন। মানুষের আত্মিক মুক্তির পথ খুঁজেছেন।

তার ভাষ্য, কবীর ও লালনের কালজয়ী সত্যবাণীকে সুবিধাবাদীরা নানা কৌশলে মিথ্যার আড়ালে ঢেকে দিতে চাইছে। ইতিহাস একদিন তাদের বর্জন করবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

তিনি বলেছেন, লালনের গান বাংলার ঐতিহ্য। এই সংগীত বাংলাকে এগিয়ে নিতে সহায়তা করেছে। রাজশাহীর সঙ্গে ফকির লালনের সম্পর্কও বহু শতকের পুরনো।

মাহফুজুর রহমান রিটন আরও বললেন, রাজশাহীর খেতুরিতে বৈষ্ণব সাধুদের সঙ্গে সাধুসঙ্গে এসে লালন আরেক গভীর রহস্যের জন্ম দিয়েছিলেন। তার স্মৃতিকে জাগরূক রাখতে রাজশাহী সিটি করপোরেশন পদ্মার তীরে লালন শাহ মুক্তমঞ্চ প্রতিষ্ঠা করেছে।

উৎসবের মূল আকর্ষণ ছিল ‘কবীর থেকে লালন : চিরন্তন প্রেমের এক অক্ষয় সেতুবন্ধন’ শীর্ষক সংগীত পরিবেশনা।


আরও পড়ুন

জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

০২ অক্টোবর ২০২৬

কবীর-লালন মিউজিক্যাল মিশনের শিল্পীরা পরিবেশন করেন কবীর ও লালনের ২০টি কালাম। একের পর এক গানের মধ্য দিয়ে উঠে আসে প্রেম, মানবতা ও আত্মিক মুক্তির দর্শন।

গান শেষ হলেও যেন থেকে যায় সেই সুরের রেশ। পদ্মার বাতাসে মিলিয়ে যায় কণ্ঠস্বর। কিন্তু কবীর ও লালনের যে মানবতার বার্তা নিয়ে এই আয়োজন, তা ছড়িয়ে পড়ে উপস্থিত শ্রোতাদের মধ্যে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালন বিশ্বসংঘের প্রধান নির্বাহী ও কবীর-লালন গবেষক আবদেল মাননান।

রাজশাহীলালনকবীর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও