Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

মুক্তায় মিলেছে সচ্ছলতা

রাজিব হাসান, ঝিনাইদহ
agamir somoy
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ১০:০২
শেয়ার করুন:
মুক্তায় মিলেছে সচ্ছলতা

ঝিনুকের ভেতরেই তৈরি হচ্ছে মুক্তা। ছবি : আগামীর সময়

পুকুরে মাছের পাশাপাশি ঝিনুক চাষ। সেই ঝিনুকের ভেতরেই তৈরি হচ্ছে মুক্তা। ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার শিবনগর গ্রামের ড. নজরুল ইসলাম অল্প জায়গায় সমন্বিত কৃষি প্রকল্প গড়ে তুলে খুঁজে নিয়েছেন বাড়তি আয়ের পথ। তার দাবি, কৃষি ও মুক্তা চাষ মিলিয়ে বছরে প্রায় ১৫ লাখ টাকা আয় করছেন তিনি। পাশাপাশি আগ্রহী কৃষকদের প্রশিক্ষণ দিয়ে ছড়িয়ে দিচ্ছেন চাষের অভিজ্ঞতা।

রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষে ফিশারিজ বিষয়ে পিএইচডি করেন নজরুল ইসলাম। পরে জাপানের সিজুওকা বিশ্ববিদ্যালয়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে গবেষণা করে ডক্টর অব সায়েন্স ডিগ্রি অর্জন করেন। দেশে ফিরে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সিতে (জাইকা) কাজ করেন। এরপর নিজের এলাকায় ফিরে কৃষিতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেন।

গত তিন বছরে শিবনগর গ্রামে প্রায় ১০ বিঘা জমিতে গড়ে তুলেছেন রায়হান কৃষি জৈব প্রকল্প। নিরাপদ খাদ্য উৎপাদনের পাশাপাশি অল্প জায়গায় বেশি ফলনের লক্ষ্য নিয়ে সেখানে ফল, সবজি, মাছ ও মুক্তা চাষ করছেন তিনি। প্রকল্পটি দেখাশোনার জন্য রয়েছেন সাতজন কর্মচারী।

নজরুল ইসলামের ভাষ্য, মাছের পাশাপাশি ঝিনুক রেখে মুক্তা উৎপাদন করা যায়। বর্তমানে তার প্রকল্পে প্রায় ৫০ হাজার ঝিনুক রয়েছে। পরীক্ষামূলকভাবে তিন হাজার ঝিনুক থেকে প্রায় ছয় হাজার মুক্তা সংগ্রহ করেছেন তিনি। পরে এসব মুক্তা ঢাকার বিভিন্ন স্থানে বিক্রি করেছেন।

মুক্তা চাষে আগ্রহ বাড়ায় নিজের প্রকল্পের অভিজ্ঞতা অন্যদের সঙ্গেও ভাগ করে নিচ্ছেন নজরুল। তার দাবি, গত ছয়-সাত বছরে দেশের বিভিন্ন এলাকার প্রায় তিন হাজার মানুষকে কৃষি ও ঝিনুক থেকে মুক্তা উৎপাদনের বিষয়ে প্রশিক্ষণ দিয়েছেন। দূরদূরান্ত থেকেও অনেকে তার প্রকল্প দেখতে আসেন এবং পরামর্শ নেন।

নজরুল ইসলাম বলেছেন, ‘নিরাপদ খাদ্য উৎপাদন এবং অল্প জায়গায় একাধিক পণ্য উৎপাদনের চিন্তা থেকেই প্রকল্পটি শুরু করেছিলাম। এখন এটিই আয়ের অন্যতম উৎস।’ মুক্তা চাষের পরিধি আরও বাড়ানোর পরিকল্পনাও রয়েছে তার।

তবে উৎপাদনের পাশাপাশি বাজার ব্যবস্থাকে গুরুত্বপূর্ণ মনে করেন এই উদ্যোক্তা। তার মতে, সরকারি পৃষ্ঠপোষকতা এবং মৎস্য বিভাগের সমন্বিত উদ্যোগে মুক্তাচাষিদের সঙ্গে জুয়েলারি ব্যবসায়ীদের যোগাযোগ তৈরি করা গেলে বাজারজাতকরণ সহজ হবে। এতে নতুন উদ্যোক্তা তৈরি এবং কর্মসংস্থানের সুযোগও বাড়তে পারে বলে মনে করেন তিনি।

জেলা মৎস্য কর্মকর্তা অভিজিৎ শীলের ভাষ্য, ঝিনাইদহসহ এ অঞ্চলের কয়েকটি স্থানে পুকুরে ঝিনুকের মাধ্যমে মুক্তা চাষ হচ্ছে। মৎস্য বিভাগের পক্ষ থেকে চাষিদের পরামর্শ দেওয়া হচ্ছে। তবে এ খাতে আর্থিক সহায়তার জন্য বর্তমানে কোনো প্রকল্প নেই।

ঝিনাইদহমুক্তা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার