Agamir Somoy E-Paper
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

কুষ্টিয়া

মামলা তুলে নিতে ‘রাজি’ না হওয়ায় আরেক মামলায় বৃদ্ধাকে গ্রেপ্তার

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩:১৯
মামলা তুলে নিতে ‘রাজি’ না হওয়ায় আরেক মামলায় বৃদ্ধাকে গ্রেপ্তার

নূরজাহান বেগম

মামলা তুলে নিতে রাজি না হওয়ায় সন্ত্রাসবিরোধী আইনে নূরজাহান বেগম (৬৫) নামের এক বৃদ্ধাকে গ্রেপ্তারের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।

আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে কুষ্টিয়ায় সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের নলকোলা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পরিবারের অভিযোগ, সম্প্রতি নিজের বাড়ি ও গুদামে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মামলা করার পর থেকেই নূরজাহানকে মামলা তুলে নিতে চাপ দেওয়া হচ্ছিল। এতে রাজি না হওয়ায় তাকে অন্য মামলায় ফাঁসানো হয়েছে বলে দাবি পরিবারের।

পুলিশ সূত্রে জানা যায়, সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৬, ৮, ৯, ১০, ১১ ও ১৩ ধারায় ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানায় দায়ের করা একটি মামলায় নূরজাহানকে গ্রেপ্তার করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, রবিবার ভোর সাড়ে ৬টা থেকে সকাল সাড়ে ৭টার মধ্যে নলকোলা গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

নূরজাহানের পরিবারের দাবি, প্রায় দুই সপ্তাহ আগে সামাজিক ও জমি সংক্রান্ত বিরোধের জেরে তাদের বাড়ি ও গুদামে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ পরিবারের। পরে নূরজাহান বাদী হয়ে ২১ সেপ্টেম্বর কুষ্টিয়ার আদালতে মামলা করেন।

মামলায় স্থানীয় ২২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়। আদালত মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) দায়িত্ব দেন।

নূরজাহানের মেয়ে সেলিনা আক্তার শিল্পীর অভিযোগ, মামলা করার পর থেকেই স্থানীয় প্রভাবশালীরা তার মাকে মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্নভাবে চাপ ও হুমকি দিয়ে আসছিলেন।

তিনি জানান, রবিবার সকালে নূরজাহান রান্নার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় ইবি থানা ও পাটিকাবাড়ি পুলিশ ক্যাম্পের একটি যৌথ দল বাড়িতে যায়। তারা জানায়, গুদাম পোড়ানোর মামলার বাদী হওয়ায় ওসি তার সঙ্গে কথা বলবেন। পরে কয়েকজন নারী পুলিশ সদস্য তাকে গাড়িতে তুলে নিয়ে যান।

সেলিনা আক্তারের দাবি, মামলা তুলে নিতে রাজি না হওয়ায় তার মাকে অন্য মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

নূরজাহানের ছেলে রুহুল আমিন বলেন, ‘আমার বৃদ্ধা মা কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন। তাকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে।’

ইবি থানার ওসি এসএম মামুনুর রশিদ বলেন, ‘আমি ওই সময় একটি হত্যা মামলার তদন্তে বাইরে ছিলাম। নূরজাহানকে গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত জানতে থানায় গিয়ে খোঁজ নিতে হবে।’

কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, বিষয়টি তার জানা নেই। খোঁজ নিয়ে পরে জানাতে পারব।

মামলাগ্রেপ্তার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির

    কুমিল্লার আওয়ামী লীগ নেতা নাছির ঢাকায় গ্রেপ্তার

    কুমিল্লার আওয়ামী লীগ নেতা নাছির ঢাকায় গ্রেপ্তার

    সেই স্বাস্থ্যকেন্দ্রে দখলদারদের লাগানো সাইন বোর্ড খুলে ফেলল এনসিপি

    সেই স্বাস্থ্যকেন্দ্রে দখলদারদের লাগানো সাইন বোর্ড খুলে ফেলল এনসিপি

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    ‘স্বরাষ্ট্রমন্ত্রীই জানেন না মামলার খবর’, কটাক্ষ সালমান মুক্তাদিরের

    ‘স্বরাষ্ট্রমন্ত্রীই জানেন না মামলার খবর’, কটাক্ষ সালমান মুক্তাদিরের

    অসহায় মানুষের পাশে সরোয়ার

    অসহায় মানুষের পাশে সরোয়ার