Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

পানিতে ডুব দিয়ে আসামি ধরলেন এসআই

নিজস্ব প্রতিবেদক, ফেনী
agamir somoy
প্রকাশ: ৩১ মে ২০২৬, ২১:৪২
শেয়ার করুন:
পানিতে ডুব দিয়ে আসামি ধরলেন এসআই

ছবি: আগামীর সময়

ফেনীর ফুলগাজীতে সিএনজি অটোরিকশাচালক আব্দুল হান্নান হত্যা মামলার প্রধান আসামি মনির আহমদকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। পালানোর সময় একটি ডোবায় ঝাঁপ দিয়ে আত্মগোপনের চেষ্টা করলেও শেষ পর্যন্ত পানিতে নেমে তাকে আটক করেন ফুলগাজী থানার উপপরিদর্শক (এসআই) মো. হোসেন।

আজ রবিবার সন্ধ্যায় চট্টগ্রামের চান্দগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ফুলগাজী থানার এসআই মো. হোসেন রাতে টেলিফোনে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল চান্দগাঁও এলাকায় অভিযান চালায়। সেখানে এক আত্মীয়ের বাসায় আত্মগোপনে ছিলেন মনির আহমদ।

পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি দ্রুত বাসা থেকে বের হয়ে পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে একটি ডোবায় লাফিয়ে পড়ে ডুব দেন। তখন এসআই হোসেনও পানিতে নেমে কয়েকবার ডুব দিয়ে তাকে আটক করেন।

তিনি আরও জানান, গ্রেপ্তার আসামিকে রাতে ফুলগাজীতে নিয়ে আসা হবে এবং সোমবার আদালতে সোপর্দ করা হবে।

পুলিশ জানিয়েছে, গত ২৪ মে ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের ইস্টমুখ গ্রামে সন্ত্রাসী হামলার শিকার হন সিএনজি অটোরিকশাচালক আব্দুল হান্নান। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে ২৭ মে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় হান্নানের ভাই আবদুল ওহাব ও মা জরিনা আক্তারও আহত হন।

হত্যাকাণ্ডের পর হান্নানের স্ত্রী শারমিন আক্তার বাদী হয়ে ফুলগাজী থানায় মামলা করেন। সেই মামলার প্রধান আসামি হিসেবে মনির আহমদকে গ্রেপ্তার করা হয়েছে।


এসআইহান্নান হত্যাআসামি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    প্রতিদিন আট ঘণ্টার বেশি ক্লাস থাকে

    প্রতিদিন আট ঘণ্টার বেশি ক্লাস থাকে