Agamir Somoy E-Paper
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
কৃষকের তৃষ্ণা মেটান আকরাম
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

‘কাজ না করলে বাজার করতে পারুম না’

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০১ মে ২০২৬, ১২:০৩
‘কাজ না করলে বাজার করতে পারুম না’

ছবি: আগামীর সময়

মানিকগঞ্জের সাটুরিয়ায় মে দিবসের রাষ্ট্রীয় আমেজ আর অধিকার আদায়ের স্লোগান যখন চারদিকে মুখর, তখন জীবিকার তাগিদে রড-সিমেন্ট নামাতে ব্যস্ত সময় পার করছেন একদল দিনমজুর। আজ শুক্রবার (১ মে) মহান মে দিবস ২০২৬ বিশ্বব্যাপী পালিত হলেও সাটুরিয়া বাসস্ট্যান্ডের বিসমিল্লাহ এন্টারপ্রাইজে দেখা গেল ভিন্ন চিত্র। যাদের জন্য এই বিশেষ দিন, সেই শ্রমিকদের কাছে বিশ্রামের কোনো সুযোগ নেই। রড কাঁধে নিয়ে ঘাম ঝরানো জামাল হোসেন আবেগঘন কণ্ঠে বললেন, ‘আজকা শ্রমিক দিবস জানি না, শ্রমিক দিবস হইলেও কাজ করতেই হবে। কাজ না করলে বাজার করতে পারুম না। সারা দিন কাজ কইরা সন্ধ্যায় বাজার কইরা নিয়া যামু বাড়িতে।’

এবারের মে দিবসের প্রতিপাদ্য ‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত’ হলেও এসব শ্রমিকের জীবনে সেই প্রভাতের দেখা মেলেনি। মে দিবসের মূল দাবি আট ঘণ্টা কর্মদিবস হলেও সাটুরিয়ার এসব শ্রমিক দৈনিক ১৪ থেকে ১৫ ঘণ্টা হাড়ভাঙা খাটুনি খাটছেন। শ্রমিক ইয়াকুব আলী জানান, ট্রাক থেকে মালামাল ওঠানো-নামানোর কাজ করে দিনে ৪০০ থেকে ৮০০ টাকা আয় হয়। আয়ের সব টাকা চলে যায় পরিবারের বাজার করার পেছনে। এক দিন কাজ বন্ধ রাখলে তাদের অভাবি সংসারে বড় ধরনের টান পড়ে। তাই কোনো দিবস নয়, তাদের কাছে কাজই মুখ্য।

শ্রমিকদের এই নিরন্তর লড়াইয়ের কথা তুলে ধরে শওকত আলী বললেন, যারা মাসিক বেতনে বিভিন্ন জায়গায় কাজ করে তারা এক-দুই দিন কাজ না করলেও বেতন ঠিক পায়। কিন্তু আমরা দৈনিক শ্রমিক, কাজ অনুযায়ী টাকা। বাড়িতে থাকলে কোনো টাকা পামু না, কাজ না করলে বাড়ির বাজারও করতে পারুম না। শ্রমিকদের সর্দার হানিফ আলী মন্তব্য করেন, এখানকার শ্রমিকরা সবাই হতদরিদ্র ও দিনমজুর। এক দিন কাজ না করলে পরের দিনের খাবার জোটানো কঠিন হয়ে পড়ে। তার ওপর এনজিওর ঋণের কিস্তির চাপ তো আছেই। তাই বসে থাকার কোনো উপায় তাদের নেই।

প্রতিষ্ঠানটির ম্যানেজার মো. লাবু মিয়া জানান, সকালে শ্রমিকরা যখন কাজে আসছিল, তখন তিনি তাদের মে দিবসের কথা মনে করিয়ে দিয়েছিলেন। কিন্তু শ্রমিকদের সাফ কথা ছিল, ঘরে বাজার নেই এবং ঋণের কিস্তি দিতে হবে। তারা পাল্টা প্রস্তাব দিয়ে জানান, কাজ না করালে যেন এমনিতেই টাকা দেওয়া হয়। বিসমিল্লাহ এন্টারপ্রাইজের ব্যবস্থাপক দাবি করেন, এই শ্রেণির মানুষের কাছে দিবসের মহাত্মের চেয়ে পেটের দায় আর কাজের গুরুত্ব অনেক বেশি। এভাবেই অধিকার আদায়ের ঐতিহাসিক দিনেও সাটুরিয়ার মেহনতি মানুষগুলো ঘাম ঝরিয়ে চলেছেন শুধুৃ দুমুঠো ভাতের সংস্থানে।

মে দিবস ২০২৬
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    দুর্গাপূজায় ছুটি বাড়ল

    দুর্গাপূজায় ছুটি বাড়ল

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    ঢাকা কলেজের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে ছাড়পত্র

    ঢাকা কলেজের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে ছাড়পত্র

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    দিনে কৃষক, রাতে শিক্ষার্থী, দুই ভাই এখন শিক্ষক

    দিনে কৃষক, রাতে শিক্ষার্থী, দুই ভাই এখন শিক্ষক

    বিএনপির আলোচিত সেই নেতাকে সব পদ থেকে বহিষ্কার

    বিএনপির আলোচিত সেই নেতাকে সব পদ থেকে বহিষ্কার

    শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

    শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

    চার জেলায় নতুন ডিসি

    চার জেলায় নতুন ডিসি