Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বখাটের হুমকি ও হামলায় স্কুলে যাওয়া বন্ধ দুই শিক্ষার্থীর

লালমনিরহাট প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৩ মে ২০২৬, ০৫:৪০
বখাটের হুমকি ও হামলায় স্কুলে যাওয়া বন্ধ দুই শিক্ষার্থীর

সংগৃহীত ছবি

বখাটের হুমকি ও উত্ত্যক্তের কারণে স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে দুই স্কুলছাত্রীর। এ ঘটনায় প্রধান শিক্ষকের কাছে নালিশ করায় হামলা করা হয়েছে অভিভাবকের ওপর। লালমনিরহাটের আদিতমারী উপজেলায় এক বখাটের বিরুদ্ধে উঠেছে এমনই অভিযোগ।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার পলাশী ইউনিয়নের মহিষাশহর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর দুই শিক্ষার্থী বাড়ি থেকে একসঙ্গে বিদ্যালয়ে যাতায়াত করত। পথে প্রায়ই তাদের উত্ত্যক্ত করত প্রতিবেশী আতিয়ার রহমান (৩৮)। অভিভাবকদের জানানো হলে প্রথমে অনুরোধ করা হয় আচরণ সংশোধনের। তবে পরিস্থিতির উন্নতি না হয়ে বরং উত্ত্যক্তের মাত্রা বাড়তে থাকে। পরে গত মঙ্গলবার বিষয়টি লিখিতভাবে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে জানায় শিক্ষার্থীদের পরিবার।

পরিবারের দাবি, অভিযোগ দেওয়ার খবর জানার পর ওই রাতেই দেশীয় অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের দুই অভিভাবকের ওপর হামলা চালায় আতিয়ার রহমান ও কয়েকজন সহযোগী। 

আহতদের উদ্ধার করে প্রথমে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা।

এ ঘটনায় আতিয়ার রহমানকে প্রধান আসামি করে িআটজনের নাম উল্লেখ করে এবং আরও ১৫ থেকে ১৬ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে আদিতমারী থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগীদের অভিযোগ, থানায় অভিযোগ করার পর তাদের আবারও দেওয়া হচ্ছে হুমকি। বলা হচ্ছে, অভিযোগ প্রত্যাহার না করলে হতে হবে হত্যা ও অপহরণের শিকার। এতে আতঙ্কে বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে শিক্ষার্থীরা।

এক শিক্ষার্থীর বাবা বলেছেন, মেয়েকে নিয়মিত উত্ত্যক্ত করা হতো। নিষেধ করার পরও থামেনি। অভিযোগ করার পর এখন দেওয়া হচ্ছে হামলা ও প্রাণনাশের হুমকি। ন্যায়বিচার ও পরিবারের নিরাপত্তা চেয়েছেন তিনি।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রশিদ জানিয়েছেন, অভিযোগ দেওয়ার পরই হামলার ঘটনা ঘটেছে বলে জেনেছেন তারা। কয়েকদিন ধরে আতঙ্কে বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছে দুই শিক্ষার্থী। বিষয়টি তদন্ত করে জানানো হবে উপজেলা শিক্ষা কমিটিকে।

অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। 0

লালমনিরহাটবখাটেহামলা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার

    নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার

    বার্লিনে বামপন্থীদের জয়, চাপে চ্যান্সেলর মের্ৎস

    বার্লিনে বামপন্থীদের জয়, চাপে চ্যান্সেলর মের্ৎস

    বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

    বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া

    কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া

    চীন-পাকিস্তান সীমান্ত সমঝোতায় ভারত কেন অস্বস্তিতে

    চীন-পাকিস্তান সীমান্ত সমঝোতায় ভারত কেন অস্বস্তিতে

    আমার মেয়ের পরিণতির জন্য ওবায়দুর দায়ী : মরিয়মের বাবা

    আমার মেয়ের পরিণতির জন্য ওবায়দুর দায়ী : মরিয়মের বাবা

    আজমুল হত্যা: মেস ম্যানেজার মেহেদীকে খুঁজছে পুলিশ

    আজমুল হত্যা: মেস ম্যানেজার মেহেদীকে খুঁজছে পুলিশ

    আবারও জাতীয় জাদুঘরের মহাপরিচালক হলেন তানজিম ওয়াহাব

    আবারও জাতীয় জাদুঘরের মহাপরিচালক হলেন তানজিম ওয়াহাব

    কল্পনাকে হার মানানো নিষ্ঠুরতার শিকার কোমলমতিরা

    কল্পনাকে হার মানানো নিষ্ঠুরতার শিকার কোমলমতিরা

    দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: এমপি নজরুল, প্রথম স্ত্রী দুজনই রিমান্ডে

    দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: এমপি নজরুল, প্রথম স্ত্রী দুজনই রিমান্ডে

    কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যার অভিযোগে যুবক আটক

    কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যার অভিযোগে যুবক আটক

    শয্যার চেয়ে রোগী দ্বিগুণ, বারান্দা–মেঝেতে চিকিৎসা

    শয্যার চেয়ে রোগী দ্বিগুণ, বারান্দা–মেঝেতে চিকিৎসা