Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
বিদেশে থেকেও দেশে হাত খুলে দান
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

দশমিনা পরিসংখ্যান কার্যালয়

ভুয়া বিল-ভাউচারে সরকারি বরাদ্দের টাকা নয়ছয়!

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৪:১৭
শেয়ার করুন:
ভুয়া বিল-ভাউচারে সরকারি বরাদ্দের টাকা নয়ছয়!

অভিযুক্ত পরিসংখ্যান কর্মকর্তা মো. মনিরুল হক

পটুয়াখালীর দশমিনা উপজেলা পরিসংখ্যান কার্যালয়ে ২০২৬-২৭ অর্থবছরের সরকারি বাজেট বরাদ্দের টাকা নয়-ছয়ের অভিযোগ উঠেছে। বিভিন্ন খাতের বরাদ্দ ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে উত্তোলন করে আত্মসাতের অভিযোগ উঠেছে কার্যালয়টির সদ্য সাবেক পরিসংখ্যান কর্মকর্তা (চলতি দায়িত্ব) মো. মনিরুল হকের বিরুদ্ধে।

অভিযোগ রয়েছে, বিদ্যুৎ বিল, কম্পিউটার সামগ্রী কেনা, কম্পিউটার মেরামত, মনিহারি পণ্য, অনুষ্ঠান ও উৎসবসহ বিভিন্ন খাতে বরাদ্দ করা সরকারি অর্থ যথাযথভাবে ব্যয় না করে ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে উত্তোলন করেন মনিরুল হক। এর আগে নৌযান শুমারির কর্মীদের প্রশিক্ষণ কর্মশালার খাবারের টাকা আত্মসাতের অভিযোগও উঠেছিল তার বিরুদ্ধে। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। পরে গত ১৮ অক্টোবর তাকে চরফ্যাশন উপজেলায় বদলি করা হয়। ২৯ অক্টোবর দশমিনা উপজেলা পরিসংখ্যান কার্যালয় ছেড়ে যাওয়ার পর বরাদ্দের অর্থ আত্মসাতের বিষয়টি নতুন করে আলোচনায় আসে।

কার্যালয় সূত্র জানায়, অফিস পরিচালনার জন্য চলতি অর্থবছরে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর অর্থ বিভাগ থেকে বিভিন্ন খাতে অর্থ বরাদ্দ দেওয়া হয়। গত ১০ সেপ্টেম্বর থেকে মনিরুল হক সরকারি কোষাগার থেকে মনিহারি খাতে ৩০ হাজার টাকা, কম্পিউটার সামগ্রী কেনার জন্য ১৮ হাজার টাকা, অনুষ্ঠান ও উৎসব খাতে ১৪ হাজার টাকা, বিদ্যুৎ বিল বাবদ ৬ হাজার টাকা, কম্পিউটার মেরামতে ৪ হাজার টাকা, আসবাবপত্র মেরামতে ৩ হাজার টাকা এবং বইপত্র খাতে ১ হাজার ৭০০ টাকা উত্তোলন করেন।

আরও পড়ুন

আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

২৬ নভেম্বর ২০২৬

অনুসন্ধানে জানা গেছে, চলতি অর্থবছরে উপজেলা পরিসংখ্যান কার্যালয়ে কোনো অনুষ্ঠান বা উৎসব অনুষ্ঠিত হয়নি। এমনকি উপজেলায় পরিসংখ্যান দিবসও পালন করা হয়নি। এরপরও অনুষ্ঠান ও উৎসব খাতের ১৪ হাজার টাকা ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে উত্তোলন করা হয়।

অন্যদিকে, কার্যালয়টির প্রায় ২৯ মাসের বিদ্যুৎ বিল বাবদ ৮ হাজার টাকা বকেয়া ছিল। মনিরুল হক কর্মস্থল ত্যাগের সময়ও ওই বিল পরিশোধ করা হয়নি। বিষয়টি জানাজানি হওয়ার পর গত মঙ্গলবার ৬ হাজার টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করা হলেও এখনো ২ হাজার টাকা বকেয়া রয়েছে বলে জানা গেছে।

এ ছাড়া মনিহারি খাতের ৩০ হাজার টাকা, কম্পিউটার সামগ্রী কেনার জন্য ১৮ হাজার টাকা এবং কম্পিউটার মেরামত বাবদ ৪ হাজার টাকাসহ বিভিন্ন খাতের অর্থ ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে উত্তোলন করে আত্মসাতের তিনি। সরকারি বরাদ্দের অর্থের প্রকৃত ব্যয় ও বিল-ভাউচারের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এসব অভিযোগের যথাযথ তদন্তের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মো. মনিরুল হক অর্থ আত্মসাতের অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, আমি কোনো অর্থ আত্মসাৎ করিনি। কিছু বিদ্যুৎ বিল বকেয়া পড়ে গিয়েছিল। পরে গত মঙ্গলবার তা পরিশোধ করে দিয়েছি।

এ বিষয়ে পটুয়াখালী জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক নাজমুল হক বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ খবর নিয়ে দেখব। আত্মসাতের অভিযোগ সত্য প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দশমিনাপরিসংখ্যান কার্যালয়সরকারি বরাদ্দনয়ছয়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    রাজধানীর তিন এলাকায় পরিবহনে আগুন

    রাজধানীর তিন এলাকায় পরিবহনে আগুন

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা গ্রাহকের, ইউনূসের নেই শেয়ার

    গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা গ্রাহকের, ইউনূসের নেই শেয়ার

    যুবলীগ নেত্রীকে বাংলোয় ডাকা সেই ওসি প্রত্যাহার

    যুবলীগ নেত্রীকে বাংলোয় ডাকা সেই ওসি প্রত্যাহার

    ‘বোমা তৈরি করতে গিয়ে’ বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত

    ‘বোমা তৈরি করতে গিয়ে’ বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত

    শেকৃবিতে দিনব্যাপী চাকরি মেলা, অংশ নেবে ২৫টির বেশি কোম্পানি

    শেকৃবিতে দিনব্যাপী চাকরি মেলা, অংশ নেবে ২৫টির বেশি কোম্পানি

    শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণ ভারতের চোখে ‘ভিন্ন বিষয়’

    শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণ ভারতের চোখে ‘ভিন্ন বিষয়’

    ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে বিএনপি নেতার পদত্যাগ

    ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে বিএনপি নেতার পদত্যাগ

    বিএনপি-জামায়াতকে কৌশলে আ.লীগ সামলাতে হয় গোপালগঞ্জে

    বিএনপি-জামায়াতকে কৌশলে আ.লীগ সামলাতে হয় গোপালগঞ্জে

    জিয়াউল আহসানকে পৃথিবীতেই ‘পার্সোনা নন গ্রাটা’ করা উচিত

    জিয়াউল আহসানকে পৃথিবীতেই ‘পার্সোনা নন গ্রাটা’ করা উচিত

    পুরস্কৃত হবেন দেশসেরা ২০ ইউএনও

    পুরস্কৃত হবেন দেশসেরা ২০ ইউএনও

    সাত জেলায় নতুন পুলিশ সুপার

    সাত জেলায় নতুন পুলিশ সুপার

    সহজকে সহজে কাজ দিতে ‘কঠিন’ দরপত্র

    সহজকে সহজে কাজ দিতে ‘কঠিন’ দরপত্র