Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

চরাঞ্চলে শান্তি ফেরাতে উদ্বোধনের অপেক্ষায় চর রায়পুরা থানা

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ১৭:৩৪
শেয়ার করুন:
চরাঞ্চলে শান্তি ফেরাতে উদ্বোধনের অপেক্ষায় চর রায়পুরা থানা

সংগৃহীত ছবি

নরসিংদীর রায়পুরা উপজেলার ২৪ ইউনিয়ন ও একটি পৌরসভার মধ্যে ৬ ইউনিয়ন নিয়ে দুর্গম চরাঞ্চল। খুন, মাদক, সন্ত্রাস, আধিপত্য বিস্তার নিয়ে বন্ধুক যুদ্ধ, গোষ্ঠীর আধিপত্য বজায় রাখতে টেঁটাযুদ্ধ এ চরাঞ্চলের নিত্যদিনের ঘটনা। এলাকাগুলোতে শৃঙ্খলা ফেরাতে উদ্বোধনের অপেক্ষায় চর রায়পুরা নামে একটি নতুন থানা।

এদিকে উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনে দুইটি থানায় দুইট পিকআপ গাড়ি দিয়েছেন এমপি আশরাফ উদ্দিন বকুল। একটি যাবে চরে অপরটি থাকবে টানে। চরাঞ্চলবাসীর দীর্ঘদিনের স্বপ্ন একটি নতুন থানার শুরু হলে এখানকার জীবন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে।

উপজেলার মেঘনা নদীবেষ্টিত বিচ্ছিন্ন ৬টি ইউনিয়নগুলো হলো চাঁনপুর, পাড়াতলী, শ্রীনগর, চর মধুয়া, বাঁশগাড়ী ও মির্জাচর। প্রায় আড়াই লাখ মানুষের বসবাস এ চরাঞ্চলে। দীর্ঘদিন অঞ্চলটি সংঘাতময় জনপদ হিসেবে পরিচিত। পরিস্থিতির অবনতি ঘটলে অনেক সময় আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীও হিমশিম খায়।

এই জনপদের দীর্ঘদিনের নিরাপত্তাহীনতা দূর করতে প্রশাসন ও স্থানীয় জন প্রতিনিধিদের প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হতে যাচ্ছে চর রায়পুরা থানা। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জনবল নিয়োগের প্রজ্ঞাপন জারির পর এখন কেবল আনুষ্ঠানিক কার্যক্রম চালুর অপেক্ষা। নতুন এই থানার খবর চরাঞ্চলবাসীর মাঝে আনন্দের বন্যা দেখা গেছে।

স্থানীয়দের প্রত্যাশা, থানার কার্যক্রম শুরু হলে অপরাধ প্রবণতা কমে যাবে এবং জনমনে স্বস্তি ফিরবে। নিয়মিত পুলিশ টহল ও আইন প্রয়োগকারী সংস্থার তৎপরতা বাড়লে এই চরাঞ্চল থেকে চিরতরে হানাহানি ও টেঁটাযুদ্ধ দূর হবে এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হবে।

বাঁশগাড়ী মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম জানান, থানার উপস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হলে শিক্ষার্থীদের স্কুলমুখী পরিবেশ আরও সুগম হবে।

বাঁশগাড়ীর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মাসুদুর রহমান বললেন, চর রায়পুরা থানার উদ্ধোধন হবে। এ নিয়ে চরাঞ্চল বাসীরা খুবই খুশি। এ থানার আনুষ্ঠানিক কাজ শুরু হলে অপরাধীরা এলাকা ছেড়ে পালাবে।

রায়পুরা থানার ওসি মো. মজিবুর রহমান মনে করেন, নদীবেষ্টিত এই দুর্গম এলাকায় তাৎক্ষণিকভাবে পুলিশ সেবা পৌঁছানো সম্ভব হলে অপরাধীরা পালিয়ে যেতে বাধ্য হবে। আইনশৃঙ্খলার উল্লেখযোগ্য উন্নতি ঘটবে।

এমপি আশরাফ উদ্দিন জানান, চরাঞ্চলবাসীর দীর্ঘদিনের লালিত এই স্বপ্ন আজ বাস্তবায়নের পথে। উপজেলা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য দুটি গাড়ি দেওয়া হয়েছে।

নরসিংদীর রায়পুরাচরাঞ্চল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    প্রতিদিন আট ঘণ্টার বেশি ক্লাস থাকে

    প্রতিদিন আট ঘণ্টার বেশি ক্লাস থাকে