Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

সুনামগঞ্জ

আগাম বন্যার শঙ্কা, পাকা ধান কাটতে বলছে পাউবো

সুনামগঞ্জ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ১৯:৪০
আগাম বন্যার শঙ্কা, পাকা ধান কাটতে বলছে পাউবো

সংগৃহীত ছবি

উজানে বৃষ্টিপাত অব্যাহত থাকায় সুনামগঞ্জের সুরমা, কুশিয়ারা, বউলাইসহ অন্যান্য নদ-নদীর পানি বাড়ছে। এতে আগাম বন্যার শঙ্কা তৈরি হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। এমন পরিস্থিতিতে আহ্বান জানানো হয়েছে জমির ৮০ শতাংশ ধান পেকে গেলে দ্রুত কাটার।

আজ মঙ্গলবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও পানি উন্নয়ন বোর্ডের সর্বশেষ তথ্য অনুযায়ী দেশের উত্তর-পূর্বাঞ্চল, বিশেষ করে সুনামগঞ্জ জেলার মধ্য দিয়ে প্রবাহিত সুরমা, কুশিয়ারা ও বউলাইসহ অন্যান্য নদীর উজান অববাহিকায় বৃষ্টিপাত বৃদ্ধি পাওয়ায় নদ-নদীর পানি বাড়ছে। আগামী কয়েকদিনে এসব নদীর পানি সমতলে দ্রুত বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।

এতে আরও বলা হয়, যেকোনো সময় আগাম বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। পাশাপাশি হাওরাঞ্চলের ভেতরে বৃষ্টিপাতের কারণে নিচু এলাকায় জলাবদ্ধতা দেখা দিতে পারে।

সম্ভাব্য এ পরিস্থিতিতে বোরো ফসলের ক্ষতি কমাতে কৃষকদের আগাম সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। যেসব জমির ধান ৮০ শতাংশ পেকে গেছে, সেসব জমির ধান দ্রুত কেটে ঘরে তোলার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে পাউবো।

সুনামগঞ্জের হাওরাঞ্চলে আগাম বন্যা নতুন কোনো ঘটনা নয়। ২০১৭ সালে ভয়াবহ আগাম বন্যায় জেলার প্রায় দেড় লাখ হেক্টরের বেশি বোরো জমি পানিতে তলিয়ে যায়। এতে বিপুল পরিমাণ ধান নষ্ট হয়ে হাজার হাজার কৃষক মারাত্মক ক্ষতির মুখে পড়েন। ওই বছরটিকে হাওর অঞ্চলের কৃষি খাতে বড় বিপর্যয় হিসেবে ধরা হয়।

এছাড়া ২০২২ সালেও সিলেট-সুনামগঞ্জ অঞ্চলে বড় বন্যা দেখা দেয়। এতে কয়েক হাজার হেক্টর কৃষিজমি প্লাবিত হয় এবং বোরো ধানের ক্ষতি হয়।

পাউবোসুনামগঞ্জবন্যাসতর্ক
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise