সাভার থানার কাছে ব্যাগভর্তি ককটেলসদৃশ বস্তু

সংগৃহীত ছবি
সাভার মডেল থানার প্রায় ১০০ গজ দূরে একটি ব্যাগভর্তি ককটেলসদৃশ বস্তু পাওয়া গেছে। নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থল ও আশপাশের এলাকা ঘিরে রেখেছে পুলিশ। বস্তুগুলো নিষ্ক্রিয় করতে বোমা নিষ্ক্রিয়করণ দলকে খবর দেওয়া হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) রাত ১২টার দিকে সাভারের অধর চন্দ্র উচ্চবিদ্যালয়ের ফটকের সামনে একটি সাদা ব্যাগের ভেতরে এসব সন্দেহজনক বস্তু দেখতে পান স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দেন।
পুলিশের ভাষ্য, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সাভার মডেল থানা-পুলিশ। নিরাপত্তার স্বার্থে বিদ্যালয়ের সামনে থেকে লোকজনকে সরিয়ে দিয়ে এলাকাটি ঘিরে ফেলা হয়। তবে ব্যাগের ভেতরে কতটি ককটেলসদৃশ বস্তু রয়েছে এবং সেগুলো সচল কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
রাত হলেই ককটেল, আগুন
০৯ নভেম্বর ২০২৬




