Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ধুনট

পানির স্রোতে দেবে গেছে সেতু, চলাচল বন্ধ দুই ইউনিয়নে

বগুড়া প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২২ জুন ২০২৬, ১৮:২২
পানির স্রোতে দেবে গেছে সেতু, চলাচল বন্ধ দুই ইউনিয়নে

পানির স্রোতে বগুড়ার ধুনটে আরসিসি গার্ডার সেতু দেবে গেছে, ছবি: আগামীর সময়

গত কয়েক দিনের বৃষ্টি ও খালের পানির স্রোতে বগুড়ার ধুনটে আরসিসি গার্ডার সেতু দেবে গেছে। আজ সোমবার সকাল ৮টার দিকে উপজেলার নিমগাছী-হেউটনগর সড়কের চরকাদহ খালে পানির স্রোতে এ ঘটনা ঘটে। এতে নিমগাছী ও কালেরপাড়া দুই ইউনিয়নের মানুষের যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

স্থানীয়রা জানিয়েছেন, রবিবার বিকাল থেকে ধুনট উপজেলা জুড়ে ভারী বৃষ্টিপাত শুরু হয়। এতে খালের ভাটি এলাকার দিকে পানির স্রোত নামে। পানির চাপে সেতুটির নিচে ও দুপাশে সড়কের সংযোগস্থলে মাটি ধসে যায়। এতে সোমবার সকাল ৮টার দিকে সেতু দেবে এবং হেলে সড়কটি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। যার ফলে নিমগাছী-হেউটনগর সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

ব্যাটারিচালিত অটোভ্যানচালক নূর আলম বলেছেন, ‘সেতুটি ভেঙে পড়ায় দুই ইউনিয়নের যাতায়াত বন্ধ আছে। এখন যেতে হলে আমাদের দীর্ঘপথ ঘুরে আসতে হবে। সরকারের কাছে দাবি জানাই, দ্রুত গাড়ি চলাচলের একটা ব্যবস্থা করা হোক’।

নিমগাছী গ্রামের কৃষক আব্দুল জলিল বলেছেন, সেতুটি অনেক পুরনো। সেতুটি দেবে সড়ক থেকে বিচ্ছিন্ন হওয়ায় তাদের এখন চরম দুর্ভোগ পোহাতে হবে। কারণ আমার মতো অনেক কৃষক আছে সারাদিন এই পথে যাতায়াত করতে হয়।

খবর পেয়ে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল্লাহ নিজামী ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী বখতিয়ার হোসেন ক্ষতিগ্রস্ত সেতুটি পরিদর্শন করেছেন।

উপজেলা পরিষদ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০০৭ সালে নিমগাছী-হেউটনগর গ্রামীণ সড়কের চরকাদহ খালের ওপর উপজেলা পরিষদের ফান্ডে এই আরসিসি গার্ডার সেতু নির্মাণ করেছিল চেয়ারম্যানরা। এতে সে সময় ব্যয় হয়েছিল প্রায় ৭ লাখ টাকার মতো। সেতুটি নির্মাণের ফলে নিমগাছী ও কালেরপাড়া ইউনিয়নের মানুষের চলাচলে সেতু বন্ধন সৃষ্টি হয়েছে। এখন প্রতিদিন হাজারো মানুষ এ পথে চলাচল করেন।

উপজেলা প্রকৌশলী বখতিয়ার হোসেন বলেছেন, এটি মূলত কালভার্ট এবং অনেক পুরনো। ভারী বর্ষণ ও পানির স্রোতে কালভার্টের নিচ থেকে মাটি সরে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে। আমরা ঘটনাস্থল ঘুরে দেখেছি। এ ধরনের স্থানে আরও শক্তিশালী সেতু নির্মাণের প্রয়োজন।

ধুনটসেতুনিমগাছী-হেউটনগর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বক্তব্য প্রচারে টিভি চ্যানেলগুলোর না, ‘ট্রাম্প টিভি’ চালু করল হোয়াইট হাউস

    বক্তব্য প্রচারে টিভি চ্যানেলগুলোর না, ‘ট্রাম্প টিভি’ চালু করল হোয়াইট হাউস

    ভিড় দেখে সটকে পড়লেন সার ডিলার, সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভে কৃষকরা

    ভিড় দেখে সটকে পড়লেন সার ডিলার, সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভে কৃষকরা

    আসাদ আলম সিয়ামের দিল্লির পথ খুলল

    আসাদ আলম সিয়ামের দিল্লির পথ খুলল

    জামায়াতের ৩৪ এমপি যে কারণে সিঙ্গাপুর–ফিলিপাইনে

    জামায়াতের ৩৪ এমপি যে কারণে সিঙ্গাপুর–ফিলিপাইনে

    সরকারি হাসপাতালের আশপাশে ক্লিনিকের অনুমোদন নয়

    সরকারি হাসপাতালের আশপাশে ক্লিনিকের অনুমোদন নয়

    ২১ দিনে রেমিট্যান্স ২ বিলিয়ন ডলার

    ২১ দিনে রেমিট্যান্স ২ বিলিয়ন ডলার

    বাঁশের খুঁটিতে ঠেকানো স্কুল ভবন, ঝুঁকিতে শিক্ষার্থীদের জীবন

    বাঁশের খুঁটিতে ঠেকানো স্কুল ভবন, ঝুঁকিতে শিক্ষার্থীদের জীবন

    মেঘালয়ের বৃষ্টির দেশেই কেন শুকোচ্ছে ঝরনা

    মেঘালয়ের বৃষ্টির দেশেই কেন শুকোচ্ছে ঝরনা

    দেশে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ে ডিজিটাল ঋণ সম্প্রসারণের বড় সুযোগ: গবেষণা প্রতিবেদন

    দেশে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ে ডিজিটাল ঋণ সম্প্রসারণের বড় সুযোগ: গবেষণা প্রতিবেদন

    এনপিএলে সাকিবের দলে খেলবেন স্পিনার রুবেল

    এনপিএলে সাকিবের দলে খেলবেন স্পিনার রুবেল

    এখনো ঘোর কাটছে না জিন্নাতের

    এখনো ঘোর কাটছে না জিন্নাতের

    সমৃদ্ধ সমাজ বিনির্মাণে যাকাতের অবদান

    সমৃদ্ধ সমাজ বিনির্মাণে যাকাতের অবদান

    ১৬ বছর একদলীয় শাসনে জনগণকে অবরুদ্ধ করে রেখেছিল আ.লীগ

    ১৬ বছর একদলীয় শাসনে জনগণকে অবরুদ্ধ করে রেখেছিল আ.লীগ

    নিম্নচাপে উত্তাল সাগর, উপকূলে ফিরছে মাছ ধরা ট্রলার

    নিম্নচাপে উত্তাল সাগর, উপকূলে ফিরছে মাছ ধরা ট্রলার

    বনানীতে বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

    বনানীতে বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর