Agamir Somoy E-Paper
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের কল্যাণই রেজাউলের ব্রত
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

জ্বালানি প্রতিমন্ত্রী

নতুন চার কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস আগামী বছরের জুনে

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২০ মে ২০২৬, ১৯:১৪
নতুন চার কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস আগামী বছরের জুনে

কামতা গ্যাসক্ষেত্রে কূপ খনন উদ্বোধনে জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। ছবি: আগামীর সময়

গাজীপুরের কালীগঞ্জের কামতা গ্যাসক্ষেত্রে নতুন মূল্যায়ন-কাম-উন্নয়ন কূপ খনন কার্যক্রমের উদ্বোধন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি জানালেন, এই কূপসহ নতুন চার কূপ থেকে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় গ্রিডে সরবরাহ হবে গ্যাস। 

আজ বুধবার কালীগঞ্জের নাগরী ইউনিয়নের কামতা গ্যাসক্ষেত্রে কূপ উদ্বোধন শেষে বক্তব্য দেন প্রতিমন্ত্রী। দেশীয় গ্যাস উৎপাদন বাড়িয়ে জ্বালানি খাতে আমদানিনির্ভরতা কমাতে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে বলে জানালেন তিনি।

‘কামতা-২ এবং তিতাস গ্যাসক্ষেত্রের তিনটিসহ মোট চারটি নতুন কূপ খনন কার্যক্রম শুরু হয়েছে। এসব কূপ থেকে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় গ্রিডে দৈনিক ৫৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা সম্ভব হবে’- তথ্য প্রতিমন্ত্রীর।

এই গ্যাস সরবরাহ চালু হলে উৎপাদন ব্যাহত হওয়া শিল্প-কারখানাগুলো আবার সচল হবে। এতে যেমন শিল্প উৎপাদন বাড়বে, তেমনি তৈরি হবে হাজারো মানুষের কর্মসংস্থানের সুযোগ। এমন প্রত্যাশা জানালেন অনিন্দ্য ইসলাম।

তিনি বললেন, ‘বিদেশ থেকে জ্বালানি আমদানির কারণে বৈদেশিক মুদ্রার ওপর যে চাপ তৈরি হচ্ছে, দেশীয় গ্যাস উৎপাদন বাড়লে সেই চাপ অনেকটাই কমে আসবে। সরকারের লক্ষ্য ধীরে ধীরে বিদ্যুৎ ও জ্বালানি খাতে আমদানিনির্ভরতা কমিয়ে বাংলাদেশকে স্বাবলম্বী করে তোলা।’

অনুষ্ঠানে ছিলেন পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নান, বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল)-এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আব্দুল জলিল প্রামাণিক, পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ কে এম মিজানুর রহমান এবং প্রকল্প পরিচালক প্রকৌশলী এ কে এম জসীম উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

গাজীপুরকালীগঞ্জকামতা গ্যাসক্ষেত্রজ্বালানিপ্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    জব্দ আলামতে পাওয়া গেল  সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    জব্দ আলামতে পাওয়া গেল সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি পেল রূপপুর

    পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি পেল রূপপুর

    ‘কাল থাকব কি না জানি না’ বলার ৪ দিন পরেই চিরবিদায় নানা পাটেকরের

    ‘কাল থাকব কি না জানি না’ বলার ৪ দিন পরেই চিরবিদায় নানা পাটেকরের

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?

    নিকাব পরা ছাত্রীকে ‘সন্ত্রাসী’ আখ্যা, ঢাবি শিক্ষিকাকে দায়িত্ব থেকে অব্যাহতি

    নিকাব পরা ছাত্রীকে ‘সন্ত্রাসী’ আখ্যা, ঢাবি শিক্ষিকাকে দায়িত্ব থেকে অব্যাহতি