Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

লালমনিরহাটে আকস্মিক বন্যায় সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

লালমনিরহাট প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ২১:২০
লালমনিরহাটে আকস্মিক বন্যায় সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

লালমনিরহাটে বন্যায় ভেঙে গেছে সড়ক— সংগৃহীত

লালমনিরহাটের পাটগ্রামে আকস্মিক বন্যার পানির তোড়ে একটি আঞ্চলিক সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে প্রায় দুই হাজার পরিবার চরম দুর্ভোগে পড়েছে। তিস্তা নদীর পানি হঠাৎ বেড়ে দহগ্রামের সৃষ্টিয়ারপাড় এলাকায় সাকোয়া নদীর ওপর নির্মিত সেতুর দুই পাশের সংযোগ সড়ক ভেঙে যাওয়ায় আঙ্গরপোতা ও পাটগ্রামের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।

গতকাল বুধবার সন্ধ্যায় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে দহগ্রাম ইউনিয়নের অন্তত ১০টি এলাকা প্লাবিত হয়। তবে বৃহস্পতিবার সকাল থেকে পানি কমতে শুরু করায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দহগ্রাম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সৃষ্টিয়ারপাড় এলাকা থেকে আঙ্গরপোতা ও পাটগ্রামগামী আঞ্চলিক পাকা সড়কের প্রায় ২০ ফুট অংশ ভেঙে প্রায় ১০ ফুট গভীর গর্তের সৃষ্টি হয়েছে। ফলে ২ ও ৩ নম্বর ওয়ার্ডের ডাঙ্গাপাড়া, মিস্ত্রিপাড়া, প্রধানপাড়া, ওলেরপাড় ও সাকোয়াপাড়াসহ কয়েকটি গ্রামের প্রায় দুই হাজার পরিবারের চলাচল বন্ধ হয়ে গেছে। শিশু, বৃদ্ধ ও গৃহপালিত পশু নিয়ে এসব পরিবারের সদস্যরা চরম ভোগান্তিতে পড়েছেন।

আরও পড়ুন

তনু হত্যায় হাফিজুরের জামিন স্থগিত, আত্মসমর্পণের নির্দেশ

০৬ আগস্ট ২০২৬

স্থানীয় বাসিন্দারা জানান, উজানের পাহাড়ি ঢলে বুধবার সন্ধ্যা থেকে তিস্তা নদীর পানি দুই থেকে তিন ফুট বৃদ্ধি পায়। এতে নদীর পানি দহগ্রাম ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রবেশ করে এবং অল্প সময়ের মধ্যেই বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়।

এদিকে বন্যার পানিতে প্রায় ৫০০ একর আমন ধানের জমি তলিয়ে যায়। তবে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, কয়েক ঘণ্টার মধ্যেই পানি নেমে যাওয়ায় ফসলের তেমন কোনো ক্ষতি হয়নি।

দহগ্রাম ইউনিয়ন পরিষদের সদস্য সালাম মিয়া বলেছেন, ‘সকালে এসে দেখি সড়ক ভেঙে গেছে। এই রাস্তা দ্রুত সংস্কার না করলে মানুষের চলাচল সম্ভব হবে না। ভাঙা অংশের পাশ দিয়ে চলাচল করাও ঝুঁকিপূর্ণ। অনেক পরিবার এখন দুর্ভোগে রয়েছে।’

লালমনিরহাট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী দেবাশীষ সাহা জানান, হঠাৎ নেমে আসা পাহাড়ি ঢলের প্রবল স্রোতে দহগ্রামের এই সড়কটি ক্ষতিগ্রস্ত হয়েছে। জনগণের চলাচল স্বাভাবিক করতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

লালমনিরহাটপাটগ্রামবন্যা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!