Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৫০ বছর ধরে বর্জ্যমুক্ত রাখছেন রাস্তা-বাজার
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সেতু থাকলেও নেই সংযোগ সড়ক, দুর্ভোগে হাজারও মানুষ

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২১ মে ২০২৬, ০২:১৮
সেতু থাকলেও নেই সংযোগ সড়ক, দুর্ভোগে হাজারও মানুষ

সংযোগ সড়কের অভাবে ঝুঁকি নিয়ে স্থানীয়দের চলাচল। ছবি: আগামীর সময়

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তাড়াশ-কাটাগাড়ী আঞ্চলিক সড়কের উত্তর ওয়াপদা বাঁধ সংলগ্ন এলাকায় নির্মিত সেতুর মূল কাঠামোর কাজ শেষ হলেও এখনো অসম্পূর্ণ রয়ে গেছে দুই পাশের সংযোগ সড়ক। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) জানাচ্ছে, ২০২৩ সালের জুনে শুরু হয় ২০ মিটার দীর্ঘ আরসিসি গার্ডার সেতুর নির্মাণকাজ, ব্যয় প্রায় ২ কোটি ৫৫ লাখ ৬১ হাজার টাকা। দীর্ঘ সময় ধরে ধীরগতিতে কাজ চলার পর প্রায় ছয় মাস আগে শেষ হয় মূল সেতুর নির্মাণকাজ। তবে এখনো শেষ হয়নি দুই পাশের সংযোগ সড়কের কাজ।

এদিকে বিকল্প সড়ক হিসেবে সেতুর পূর্ব পাশে মাটি ভরাট করা হয়েছিল অস্থায়ীভাবে। মূল সেতুর কাজ শেষ হওয়ার পর সরিয়ে ফেলা হয় সেই বিকল্প পথও। ফলে সংযোগ সড়ক না থাকায় বাধ্য হয়ে ঝুঁকি নিয়েই সেতু ব্যবহার করছেন স্থানীয়রা।

বর্ষা মৌসুমে সংযোগ সড়কের কাদা ও নরম মাটির কারণে চলাচল হয়ে উঠেছে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ছোট-বড় যানবাহন, ট্রাক, টেম্পু, অটোরিকশা, ভ্যান ও পথচারীরা প্রায়ই পড়ছেন দুর্ভোগে। অনেক সময় যানবাহনের চাকা দেবে গিয়ে ঘটছে দুর্ঘটনাও।

স্থানীয় বাসিন্দা মো. শাহ আলমের অভিযোগ, সংযোগ সড়ক না থাকায় কাদা ও উঁচু-নিচু পথে ঝুঁকি নিয়ে করতে হচ্ছে চলাচল। এতে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে প্রতিনিয়ত।

তাড়াশ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. জাফর ইকবাল জানান, এই সড়কের পাশে রয়েছে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ও হাটবাজার। প্রতিদিন সেতুটি ব্যবহার করে চলাচল করেন শত শত শিক্ষার্থী ও সাধারণ মানুষ। সংযোগ সড়ক না থাকায় তাদের যাতায়াতে তৈরি হয়েছে বড় ধরনের সমস্যা।

স্থানীয় বাসিন্দা ও সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন বলেন, বর্তমান পরিস্থিতিতে ভ্যান বা অটোরিকশা নিয়ে চলাচল করা খুবই কষ্টকর।

অপরদিকে কলেজ শিক্ষক শফিউল হক বাবলু জানান, বোরো ধান মৌসুমে আরও কঠিন হয়ে পড়েছে কৃষিপণ্য পরিবহন। কাদায় যানবাহন আটকে গিয়ে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হচ্ছে কৃষকদের।

এদিকে ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মো. ওয়াহিদুল ইসলামের দাবি, বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে শেষ করা সম্ভব হয়নি সংযোগ সড়কের কাজ। আবহাওয়া ভালো হলেই দ্রুত শেষ করা হবে রাস্তাটি।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মো. ফজলুল হক বলেন, কাজ দ্রুত শেষ করতে একাধিকবার তাগাদা দেওয়া হয়েছে ঠিকাদারকে।

সর্বশেষ সাত দিনের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

সিরাজগঞ্জসংযোগ সড়কসেতু
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬  কর্মকর্তার

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬ কর্মকর্তার

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীদের ‘আগামীর সময়’ পরিদর্শন

    সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীদের ‘আগামীর সময়’ পরিদর্শন

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা