টাঙ্গাইলের সখীপুর উপজেলার গজারিয়া গ্রামে চার বছর পরও ৬৭ লাখ টাকা ব্যয়ে নির্মিত সেতুর দুই পাশের সংযোগ সড়ক সংস্কার হয়নি। কাঁচা ও নিচু সড়কটি ডুবে যায় বর্ষার পানিতে। ফলে গজারিয়া ও আশপাশের গ্রামের হাজারো মানুষ, বিশেষ করে কৃষক, শিক্ষার্থী ও রোগীদের চলাচলে পোহাতে হচ্ছে দুর্ভোগ।খোঁজ নিয়ে জানা গেছে, গ্রামীণ রাস্তার ১৫ মিটার দৈর্ঘ্যের সেতু ও কালভার্ট নির্মাণ প্রকল্পের আওতায় ২০২১-২২ অর্থবছরে নিরর্মাণ করা হয় সেতুটি। গজারিয়া ইউনিয়নের গজারিয়া থেকে মুচারিয়া পাথার যাওয়ার সড়কে গনি মাস্টারের বাড়ির পশ্চিম পাশে গুহ...