Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের পরমবন্ধু রায়হান
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

মাধবপুর

দুই দশকেও চালু হয়নি কালভার্ট

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৫ মে ২০২৬, ২০:৫২
দুই দশকেও চালু হয়নি কালভার্ট

ছবি: আগামীর সময়

হবিগঞ্জের মাধবপুরের রূপনগর এলাকায় নির্মিত একটি কালভার্ট চালু হয়নি দুই দশকেও। সংযোগ সড়ক না থাকায় প্রায় ২০ বছর ধরে অচল অবস্থায় পড়ে রয়েছে কালভার্টটি। ফলে ঝুঁকিপূর্ণ পুরনো কালভার্ট দিয়েই জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে স্থানীয় মানুষ ও যানবাহন।

স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে ২০ বছর আগে রূপনগর খালের ওপর প্রায় ১২ লাখ টাকা ব্যয়ে কালভার্টটি নির্মিত হয়। পরিকল্পনা ছিল পুরনো ঝুঁকিপূর্ণ কালভার্টটি ভেঙে নতুনটি চালুর। তবে সংযোগ সড়ক না থাকায় সেটি বাস্তবায়ন হয়নি।

সরেজমিন দেখা যায়, কালভার্টের এক পাশে পাকা সড়ক থাকলেও অপর পাশে বিস্তীর্ণ ফসলি জমি। নেই কোনো সংযোগ সড়ক। দীর্ঘদিন ব্যবহারের অভাবে কালভার্টের গায়ে জমেছে শ্যাওলা, রেলিংয়ে দেখা দিয়েছে ক্ষয় ও ভাঙনের দাগ।

স্থানীয়দের অভিযোগ, বিকল্প পথ না থাকায় বাধ্য হয়েই তারা ঝুঁকি নিয়ে চলাচল করছেন।

উপজেলা প্রকৌশলী দপ্তর সূত্রে জানা যায়, শাহজীবাজার–বাঘাসুরা–ছাতিয়ান বাজার সড়কের অংশ হিসেবে এই কালভার্ট নির্মাণ করা হলেও ভূমি জটিলতা ও নকশাগত সমস্যায় সংযোগ সড়ক নির্মাণ যায় আটকে। ফলে প্রকল্পটি কার্যকারিতা হারায় শুরু থেকেই।

স্থানীয় বাসিন্দা রুকন উদ্দিনের ভাষ্য, সংযোগ সড়ক না থাকায় নতুন কালভার্টটি ব্যবহার করা যাচ্ছে না। বাধ্য হয়ে চলাচল করতে হচ্ছে ঝুঁকিপূর্ণ পুরনো কালভার্ট দিয়েই।

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, সংযোগ সড়ক করতে কবির মিয়ার জমির প্রয়োজন, তা না পাওয়ায় আটকে আছে কাজ।

জমির মালিক কবির মিয়া উল্লেখ করেন, আমি জমি দিতে রাজি। তবে বর্তমান বাজারমূল্য অনুযায়ী ক্ষতিপূরণ দিতে হবে। আমার ক্রয়কৃত সম্পত্তি বিনামূল্যে দেওয়া সম্ভব নয়।

বাঘাসুরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জোসনা আক্তার জানিয়েছেন, মাত্র দুই শতক জমি অধিগ্রহণ হলেই সংযোগ সড়ক নির্মাণ সম্ভব। সামান্য সমন্বয়ের অভাবে ১২ লাখ টাকার কালভার্টটি অকার্যকর হয়ে পড়ে আছে।

উপজেলা প্রকৌশলী রেজাউন নবীর মতে, আমি যোগদানের অনেক আগেই কালভার্টটি নির্মিত হয়। ভূমি জটিলতায় সংযোগ সড়ক করা সম্ভব হয়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে সমাধানের চেষ্টা করা হবে।

সংযোগ সড়কমাধবপুরকালভার্ট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

    সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

    সালমানের ‘মাতৃভূমি’ নিয়ে ধ্রুব রাঠির বিস্ফোরক দাবি

    সালমানের ‘মাতৃভূমি’ নিয়ে ধ্রুব রাঠির বিস্ফোরক দাবি