Agamir Somoy E-Paper
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

উইপোকার দাপটে মধ্যরাতে সার্কিট হাউজ ছাড়লেন নায়েবে আমির

কুমিল্লা (দক্ষিণ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৭
উইপোকার দাপটে মধ্যরাতে সার্কিট হাউজ ছাড়লেন নায়েবে আমির

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের

রাতের বিশ্রামের জন্য সার্কিট হাউজে উঠেছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। কিন্তু সেখানে অপেক্ষা করছিল ‘ভিআইপি’ কোনো আতিথেয়তা নয়, বরং উইপোকার আতিথেয়তা! আসবাবপত্র থেকে কম্বল—সবখানেই উইপোকার অবাধ বিচরণ। শেষ পর্যন্ত রাগে-ক্ষোভে সার্কিট হাউজে রাত কাটানোর সিদ্ধান্ত বাতিল করলেন তিনি। মধ্যরাতে চলে গেলেন অন্যত্র।

ঘটনাটি শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতের।

আজ শনিবার কুমিল্লা সার্কিট হাউজের উইপোকাকবলিত কক্ষের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এ নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা।

জানা গেছে, ১১ দলের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ উপলক্ষে শুক্রবার রাতে ঢাকা থেকে কুমিল্লায় যান ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তার থাকার জন্য সার্কিট হাউজের ‘রাধাচূড়া-২০২’ নম্বর কক্ষটি বরাদ্দ দেওয়া হয়। রাতে বিশ্রাম নিতে কক্ষে ঢুকেই বাধে বিপত্তি। চারদিকে উইপোকা দেখে সংশ্লিষ্ট কর্মচারীকে কক্ষ পরিবর্তনের ব্যবস্থা করতে বলেন তিনি। একই সঙ্গে একটি কম্বলও চান। কিন্তু কক্ষ বদলের ব্যবস্থা করেননি। কম্বলও দেননি কেউ। পরে বিষয়টি তার এপিএস আরিফুর রহমান কুমিল্লার এনডিসিকে জানান। তাতেও তাৎক্ষণিক কোনো কার্যকর ব্যবস্থা হয়নি। শেষ পর্যন্ত সার্কিট হাউজ ছাড়ার সিদ্ধান্ত নেন বিরোধীদলীয় এ উপনেতা।

কুমিল্লা মহানগর জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবর রহমান বলেছেন, ‘কুমিল্লা সার্কিট হাউজ সুসজ্জিত ও আধুনিক একটি ভবন। এটি দেখভালের জন্য সরকারি জনবলও রয়েছে। তারপরও ভিআইপি অতিথিদের আবাসনের এমন অবস্থা কেন?’

তার ভাষায়, সেখানে উইপোকার বেশ দাপট দেখা গেছে। অপেক্ষা করেও বিকল্প কক্ষ না পাওয়ায় ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সার্কিট হাউজ ছেড়ে অন্যত্র রাত কাটিয়েছেন।

ঘটনাটি অবশ্য প্রশাসনের নজর এড়ায়নি। শনিবার বিষয়টি খতিয়ে দেখতে গণপূর্ত বিভাগকে সরেজমিন পরিদর্শন করে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। শুধু তা-ই নয়, ওই কক্ষের দায়িত্বে থাকা কর্মচারীদেরও কারণ দর্শানোর নোটিস দিতে বলা হয়েছে।

কুমিল্লার জেলা প্রশাসক রোজি আক্তার সাংবাদিকদের বললেন, ‘বিষয়টি সরেজমিন পরিদর্শন করে প্রতিবেদন দাখিলের জন্য গণপূর্ত বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সার্কিট হাউজের ওই কক্ষের দায়িত্বে থাকা কর্মচারীদের কারণ দর্শাতেও বলা হয়েছে।’

ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরনায়েবে আমিরজামায়াতে ইসলামীকুমিল্লা সার্কিট হাউস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর

    বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০০:৫৮

    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪০

    ডিসেম্বরে ৩ ইস্যুতে উত্তপ্ত হবে রাজপথ

    ডিসেম্বরে ৩ ইস্যুতে উত্তপ্ত হবে রাজপথ

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২৩:০৫

    ৪৩ সীমান্ত পথে ঢুকছে মাদক

    ৪৩ সীমান্ত পথে ঢুকছে মাদক

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪

    অঙ্ক স্যার

    অঙ্ক স্যার

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯

    লংমার্চের পথসভা থেকে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

    লংমার্চের পথসভা থেকে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০৩

    শুল্ক ফাঁকি দিতে সাবেক এমপির কত কাণ্ড

    শুল্ক ফাঁকি দিতে সাবেক এমপির কত কাণ্ড

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬

    এমবিবিএস পড়ে চিকিৎসা পেশা ছেড়ে এই ৮ জন হয়েছেন নায়িকা

    এমবিবিএস পড়ে চিকিৎসা পেশা ছেড়ে এই ৮ জন হয়েছেন নায়িকা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪৪

    ছায়ামূর্তি

    ছায়ামূর্তি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০০:৫২

    advertiseadvertise