জুলাই সনদ ও গণভোট বাস্তবায়ন না করলে ক্ষমতায় টিকে থাকা যাবে না বলে সতর্ক করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
গতকাল সোমবার দুপুরে গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া কাজী আজহার আলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াত নেতা। তিনি বললেন, দেশের মানুষের বিরুদ্ধে যারা দাঁড়াবে, তাদের এই দেশে থাকার সুযোগ থাকবে না। বিএনপি ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা চালিয়ে ক্ষমতায় গিয়ে জাতির সঙ্গে প্রতারণা শুরু করেছে। যারা ‘হ্যাঁ’ প্রচারণা চালিয়ে...