Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফ্যাক্টচেক

জামায়াতের আমিরের বাজেট অধিবেশনের বক্তব্যকে ভিন্নভাবে প্রচার

ফ্যাক্টচেক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১১ জুন ২০২৬, ২১:৩৪
জামায়াতের আমিরের বাজেট অধিবেশনের বক্তব্যকে ভিন্নভাবে প্রচার

ছবি: আগামীর সময়

চলমান ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনে জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ‘ইসলামী ব্যাংক থেকে স্বরাষ্ট্রমন্ত্রী শুধু নিজের নামেই ৮৩ হাজার কোটি টাকা ঋণ নিয়েছেন’— এমন মন্তব্য করেছেন দাবি করে একটি ভিডিও ক্লিপ সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। দাবিটি রাজনৈতিক অঙ্গনসহ নেটিজেনদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

তবে তথ্য অনুসন্ধানে দেখা গেছে, ভাইরাল হওয়া দাবিটি সম্পূর্ণ বিভ্রান্তিকর। ডা. শফিকুর রহমান তার বাজেট বক্তৃতায় বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকে লক্ষ্য করে এমন কোনো মন্তব্য করেননি; তার বক্তব্যটি ছিল মূলত বিগত আওয়ামী লীগ সরকারের আমলের ‘এস আলম গ্রুপ’-এর কর্মকাণ্ডকে কেন্দ্র করে।

অনুসন্ধান ও সত্যতা যাচাই

ভাইরাল ভিডিওটির সত্যতা এবং বক্তব্যের প্রকৃত প্রেক্ষাপট নিশ্চিত করতে সংশ্লিষ্ট কীওয়ার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে মাধ্যমে অনুসন্ধান চালানো হয়। অনুসন্ধানে গত ৯ জুন ‘একাত্তর টেলিভিশন’-এর অফিসিয়াল প্ল্যাটফর্মে প্রচারিত বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনের একটি ভিডিও ফুটেজ খুঁজে পাওয়া যায়, যেখানে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের মূল ভাষণটি রয়েছে।

উক্ত দীর্ঘ ভাষণটি বিশ্লেষণ করে দেখা যায়, আলোচিত ভিডিওর বক্তব্যের সঙ্গে মূল ভাষণের হুবহু মিল রয়েছে। তবে ভাইরাল ক্লিপটিতে বক্তব্যের আসল প্রেক্ষাপট বা পরের অংশটি কেটে বাদ দেওয়া হয়েছে। মূল ভিডিওর প্রায় ২ মিনিট ২৫ সেকেন্ডের মাথায় স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বিরোধীদলীয় নেতাকে থামিয়ে দেন এবং তার বক্তব্যের প্রেক্ষাপট পরিষ্কার করার অনুরোধ জানান। স্পিকার সুনির্দিষ্টভাবে জানতে চান— তিনি কাকে এবং কোন সময়ের আর্থিক অনিয়মের প্রসঙ্গে এই কথা বলছেন।

ঘটনার প্রকৃত বিবরণ

স্পিকারের প্রশ্নের জবাবে ডা. শফিকুর রহমান সংসদে দাঁড়িয়ে তাৎক্ষণিকভাবে বিষয়টি স্পষ্ট করেন। তিনি জানান যে, বর্তমান সরকারের কোনো মন্ত্রীর কথা বলছেন না; বরং বিগত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের আমলের কথা উল্লেখ করছিলেন। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, এই বিপুল অঙ্কের ঋণ নেওয়ার মন্তব্যটি বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে নয়, বরং বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী ‘এস আলম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ’-এর চেয়ারম্যান এস আলমের উদ্দেশ্যে বলা হয়েছিল। বিগত সরকারের আমলে ইসলামী ব্যাংক থেকে এস আলমের অর্থ লোপাটের বিষয়টিই তিনি সংসদে তুলে ধরছিলেন।

সামগ্রিক সংসদীয় কার্যবিবরণী এবং মূল ভিডিওর বক্তব্য বিশ্লেষণ শেষে এটি শতভাগ নিশ্চিত যে, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে ডা. শফিকুর রহমান কর্তৃক ৮৩ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার যে দাবিটি ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন।

জামায়াতে ইসলামীইসলামী ব্যাংকআওয়ামী লীগএস আলম গ্রুপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির