Agamir Somoy E-Paper
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
রুবেলের উদ্যোগে ১৩০০ মানুষের কর্মসংস্থান
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

জমি নিয়ে বিরোধ মীমাংসার কথা বলে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

লালমনিরহাট প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ১৮:২৯
জমি নিয়ে বিরোধ মীমাংসার কথা বলে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

অভিযুক্ত হোসেন আলী। ছবি: আগামীর সময়

লালমনিরহাটের আদিতমারীতে জমিজমা নিয়ে ভাইয়ের সঙ্গে বিরোধ মীমাংসার কথা বলে এক নারীকে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে সাবেক মেম্বারের বিরুদ্ধে। তাকে মারধর করারও অভিযোগ করা হয়েছে।

আজ রবিবার বিচার চেয়ে আদিতমারী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ওই নারী।

ওই সাবেক মেম্বারের নাম হোসেন আলী। তিনি উপজেলার পলাশী ইউনিয়নের মদনপুর ফকিরটারী গ্রামের বাসিন্দা। পলাশী ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ছিলেন তিনি।

অভিযোগ সূত্রে জানা গেছে, পৈতৃক সূত্রে পাওয়া জমিজমা নিয়ে ওই নারীর সঙ্গে তার ভাইয়ের বিরোধ চলে আসছিল। এ নিয়ে তার ভাই থানায় লিখিত অভিযোগও করেন। বিষয়টি মীমাংসা করে দেওয়ার কথা বলে গতকাল শনিবার সন্ধ্যায় নিজের বাড়ির পাশের মুরগির খামারে ওই নারীকে ডেকে নেন হোসেন আলী।

ভুক্তভোগীর অভিযোগ, খামারে অবস্থান করা হোসেন আলীর সহযোগী স্থানীয় দুলু মিয়ার সহায়তায় তাকে ধর্ষণের চেষ্টা করা হয়। এতে রাজি না হওয়ায় হোসেন আলী ও তার সহযোগী তাকে মারধর করেন। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যান।

পরে স্থানীয়রা ওই নারীকে উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আরও পড়ুন

ধরা পড়ে ইমাম বললেন, ‘ধর্ষণ নয়, সেবা করতে এসেছিলাম’

০২ অক্টোবর ২০২৬

হাসপাতালে চিকিৎসাধীন ওই নারী জানিয়েছেন, ভাই-বোনের বিরোধ মীমাংসার কথা বলে হোসেন আলী তাকে ডেকে নেন। সেখানে যাওয়ার পর বিদ্যুৎ চলে গেলে তাকে ধর্ষণের চেষ্টা করা হয়। তিনি রাজি না হওয়ায় তাকে মারধর করা হয়।

অভিযোগের বিষয়ে সাবেক ইউপি সদস্য হোসেন আলী জানিয়েছেন, তাকে হেয় করতে মিথ্যা অভিযোগ করা হয়েছে। ঘটনার সময় তিনি নিজের মুরগির খামারে মুরগি বিক্রির কাজে ব্যস্ত ছিলেন।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজীব জানিয়েছেন, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

লালমনিরহাটধর্ষণচেষ্টাঅভিযোগ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবি নিয়ে আলোচনা, যাচাইয়ে কী মিলছে

    ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবি নিয়ে আলোচনা, যাচাইয়ে কী মিলছে

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    ইয়েতির হাত!

    ইয়েতির হাত!

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

    যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

    মিরপুরের ফুটপাতে ফিরেছে স্বস্তি, হকাররা এখন কোথায়

    মিরপুরের ফুটপাতে ফিরেছে স্বস্তি, হকাররা এখন কোথায়

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’, সৌদি থেকে রেহেনার আকুতি

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’, সৌদি থেকে রেহেনার আকুতি

    দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, স্কুলশিক্ষক নিহত

    দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, স্কুলশিক্ষক নিহত

    মোবাইলে ডেকে নিয়ে কলেজছাত্রকে কুপিয়ে জখমের অভিযোগ

    মোবাইলে ডেকে নিয়ে কলেজছাত্রকে কুপিয়ে জখমের অভিযোগ

    ‘শেখ হাসিনাকে ভারতে নামার অনুমতি না দিলে পরিস্থিতি অন্যরকম হতো’

    ‘শেখ হাসিনাকে ভারতে নামার অনুমতি না দিলে পরিস্থিতি অন্যরকম হতো’

    রামপাল কি সত্যিই গ্রিডে ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে?

    রামপাল কি সত্যিই গ্রিডে ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে?