Agamir Somoy E-Paper
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে তাসলিমা
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

রাতের গোপালগঞ্জে সুনসান নীরবতা: আতঙ্কে ঘরবন্দী মানুষ, স্থবির ব্যবসা-বাণিজ্য

সাইফুল ইসলাম, গোপালগঞ্জ থেকে
agamir somoy
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ২৩:৪৬
শেয়ার করুন:
রাতের গোপালগঞ্জে সুনসান নীরবতা: আতঙ্কে ঘরবন্দী মানুষ, স্থবির ব্যবসা-বাণিজ্য

একসময় দিন-রাত সমানতালে মানুষের কোলাহল আর আলোয় ঝলমল করত গোপালগঞ্জ জেলা শহর। উঁচু দালানকোঠা আর অবকাঠামোগত উন্নয়নে মুখরিত শহরটি এখন রাত নামলেই পরিণত হচ্ছে নিস্তব্ধ জনপদে। চলমান রাজনৈতিক অস্থিরতা, বিক্ষোভ, অবরোধ এবং আকস্মিক শোডাউনের কারণে জনমনে তৈরি হয়েছে তীব্র আতঙ্ক। ফলে রাত ৯টা বাজতেই বন্ধ হয়ে যাচ্ছে শহরের অধিকাংশ দোকানপাট। এমনকি জরুরি ওষুধের ফার্মেসি ও খাবারের দোকানও বন্ধ হয়ে যাচ্ছে।

শুক্রবার (২০ নভেম্বর) সরেজমিনে ঘুরে দেখা গেছে, রাত ৯টা বাজার সঙ্গে সঙ্গে গোপালগঞ্জ জেলা শহরের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে বাসায় ফিরে যাচ্ছেন। শহরের অন্যতম ব্যস্ত এলাকা পুলিশ লাইন থেকে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত মূল সড়কটিও রাত বাড়ার সঙ্গে সঙ্গে ফাঁকা হয়ে পড়ছে। রাত ১০টা ২২ মিনিট থেকে ১০টা ৪০ মিনিট পর্যন্ত দীর্ঘ ১৮ মিনিটে এই প্রধান সড়ক দিয়ে ১০টিরও কম যানবাহন চলাচল করতে দেখা গেছে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও ঠান্ডা আবহাওয়ার পাশাপাশি অজানা আতঙ্কে সাধারণ মানুষ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না।

আকস্মিক মিছিল ও স্লোগান

স্থানীয় সূ্ত্র বলছে, রাত ৯টা ৫৮ মিনিটের দিকে গোপালগঞ্জ সদর পুলিশ লাইনের লঞ্চঘাট এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একটি মোটরসাইকেল শোডাউন বের হয়। মিছিল থেকে ‘শেখ হাসিনা বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’, ‘আপা আসবে, বাংলাদেশ হাসবে’ এবং ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়। এ ধরনের আকস্মিক শোডাউন ও রাজনৈতিক কর্মসূচির খবরে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে।

ভুক্তভোগী ও স্থানীয়দের ভাষ্য

রাতের এই অচলাবস্থায় চরম বিপাকে পড়েছেন সাধারণ মানুষ ও নিম্ন আয়ের শ্রমজীবীরা।

রাতের খাবার কিনতে বের হওয়া মধ্যবয়সী বেসরকারি চাকরিজীবী হাসানুর ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘শহরের মধ্যে এমন পরিস্থিতি আগে কখনো দেখিনি। খাবারের দোকান পর্যন্ত বন্ধ! এখন বাধ্য হয়ে শুকনো রুটি আর সিদ্ধ ডিম খেয়ে বাসায় ফিরতে হচ্ছে।’

আরও পড়ুন

‘মুক্তিপণ’ দিয়ে গোপালগঞ্জ থেকে ছাড়া পেলেন বিএনপি নেতা

২০ নভেম্বর ২০২৬

লঞ্চঘাটকেন্দ্রিক লেক ভিউ এলাকার ডিম ব্যবসায়ী মজিবর জানান, ‘সাধারণত রাত ১টা পর্যন্ত এই এলাকা মানুষের পদচারণায় জাঁকজমক থাকে। কিন্তু এখন রাত ৯টার পরই পুরো এলাকা সুনসান হয়ে যায়। মানুষের মধ্যে একটা চাপা আতঙ্ক কাজ করছে, তাই কেউ রাস্তায় বের হচ্ছে না।’



দিনমজুর ও রিকশাচালক শাহ আলম বলেন, ‘দিনের বেলা রাজমিস্ত্রির কাজ করি, আর রাতে রিকশা চালাই। সন্ধ্যার পর থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত প্রতিদিন ৩০০ থেকে ৪০০ টাকা আয় হতো। কিন্তু আজ সারা রাতে মাত্র ৮০ টাকা ভাড়া মেরেছি।’



প্রেক্ষাপট ও ব্যবসায়িক স্থবিরতা



স্থানীয় একাধিক বাসিন্দার মতে, সাম্প্রতিক সময়ে গোপালগঞ্জে প্রায়ই বিক্ষোভ, অবরোধ, লকডাউন এবং পাল্টাপাল্টি শোডাউনের মতো রাজনৈতিক কর্মসূচি পালিত হচ্ছে। এসব কর্মসূচি ও রাজনৈতিক সহিংসতার আশঙ্কায় জেলার ব্যবসা-বাণিজ্য এখন তলানিতে ঠেকেছে। একসময় যে শহরটি আধুনিক নগরায়ণ ও ব্যস্ততায় রাজধানী ঢাকার সঙ্গে পাল্লা দিত, নিরাপত্তাহীনতা ও আতঙ্কের কারণে সেই গোপালগঞ্জ আজ রাতের বেলায় এক ভুতুড়ে ও নিস্তব্ধ শহরে রূপ নিয়েছে। সাধারণ মানুষের প্রত্যাশা, দ্রুত স্বাভাবিক পরিবেশ ফিরে আসুক এবং নির্ভয়ে জীবিকা নির্বাহের সুযোগ তৈরি হোক।

গোপালগঞ্জআতঙ্কশোডাউন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার

    আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার

    কেন নিয়ন্ত্রণে আসছে না গোপালগঞ্জ

    কেন নিয়ন্ত্রণে আসছে না গোপালগঞ্জ

    পটুয়াখালীতে আ.লীগের সাবেক দুই এমপিসহ ১৫ নেতার বাসায় হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ

    পটুয়াখালীতে আ.লীগের সাবেক দুই এমপিসহ ১৫ নেতার বাসায় হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ

    প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত

    প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত

    মাধবপুরে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে ধোঁয়াশা

    মাধবপুরে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে ধোঁয়াশা

    যান চলাচল স্বাভাবিক হলেও আতঙ্ক কাটেনি গোপালগঞ্জে

    যান চলাচল স্বাভাবিক হলেও আতঙ্ক কাটেনি গোপালগঞ্জে

    চাঁদপুরে আবারও বিএনপি কার্যালয়ে আগুন

    চাঁদপুরে আবারও বিএনপি কার্যালয়ে আগুন

    অভিনেতা তমাল মাহবুব আটক

    অভিনেতা তমাল মাহবুব আটক

    সময় শেষ মানেই কি আপিলের সুযোগ নেই, আইনজীবীরা যা বলছেন

    সময় শেষ মানেই কি আপিলের সুযোগ নেই, আইনজীবীরা যা বলছেন

    যমুনার চরের মানুষের ভরসা তুহিন

    যমুনার চরের মানুষের ভরসা তুহিন

    বিএনপি নেতার শ্বশুরবাড়ি থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার

    বিএনপি নেতার শ্বশুরবাড়ি থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার

    ৪৮ ঘণ্টায় কনটেইনার অপারেটর নিয়োগ!

    ৪৮ ঘণ্টায় কনটেইনার অপারেটর নিয়োগ!

    ডাটা এন্ট্রি অপারেটর পদে মেঘনা গ্রুপে চাকরি, কর্মস্থল নারায়ণগঞ্জ

    ডাটা এন্ট্রি অপারেটর পদে মেঘনা গ্রুপে চাকরি, কর্মস্থল নারায়ণগঞ্জ

    দূরত্ব ভুলে জামায়াতকে পাশে চায় বিএনপি

    দূরত্ব ভুলে জামায়াতকে পাশে চায় বিএনপি

    সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী

    সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী