Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

কেরানীগঞ্জে সাত দিনে ৪ মরদেহ উদ্ধার, বাড়ছে উদ্বেগ

কেরাণীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ১৭:১১
কেরানীগঞ্জে সাত দিনে ৪ মরদেহ উদ্ধার, বাড়ছে উদ্বেগ

কেরানীগঞ্জ থানা— সংগৃহীত

মাত্র সাত দিনের ব্যবধানে কেরানীগঞ্জের বিভিন্ন এলাকা থেকে চারটি মরদেহ উদ্ধারের ঘটনায় জনমনে উদ্বেগ ও আতঙ্ক বেড়েছে। একের পর এক হত্যাকাণ্ড, ছুরিকাঘাতে মৃত্যু এবং রহস্যজনকভাবে নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয়রা নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করছেন। প্রতিটি ঘটনার তদন্ত চললেও ধারাবাহিক এসব ঘটনায় কেরানীগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

সর্বশেষ শুক্রবার (৩১ জুলাই) দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ঝিলমিল আবাসিক এলাকা থেকে অর্ধগলিত অবস্থায় এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহের শরীরের উপরের অংশে সাদা-সবুজ রঙের একটি মেক্সি থাকলেও নিচের অংশে কোনো পোশাক ছিল না। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।

এর এক দিন আগে, ৩০ জুলাই কেরানীগঞ্জ মডেল থানার হযরতপুর ইউনিয়নের ভাটারাকান্দি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন অটোরিকশাচালক লিয়াকত আলী (৬০)। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এর আগে ২৮ জুলাই কেরানীগঞ্জ মডেল থানাধীন কালিন্দী ইউনিয়নের গ্রিনসিটি-সংলগ্ন বালুর মাঠ থেকে ১৭ বছর বয়সী তানজিলার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। তদন্তে জানা যায়, ৩০ হাজার টাকা লেনদেন-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে তার প্রেমিক তাকে হত্যা করেন। পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) হত্যার রহস্য উদ্ঘাটন করে এবং প্রধান আসামিকে গ্রেপ্তার করে।


আরও পড়ুন

গাছে ঝুলিয়ে কুকুর হত্যা, মুচলেকা নিয়ে অভিযুক্তকে ছেড়ে দিল প্রশাসন

৩১ জুলাই ২০২৬

সপ্তাহের শুরুতে, ২৫ জুলাই কেরানীগঞ্জ মডেল থানার খোলামোড়া মডেল টাউনের টাইলস মসজিদ-সংলগ্ন এলাকা থেকে আরেক নারীর মরদেহ উদ্ধার করা হয়। তবে ওই নারীর পরিচয় এবং মৃত্যুর কারণ সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য জানাতে পারেনি পুলিশ। রহস্যজনক এ ঘটনার তদন্তও অব্যাহত রয়েছে।



একের পর এক এমন ঘটনার পর স্থানীয় বাসিন্দারা বলছেন, কেরানীগঞ্জে নিরাপত্তাহীনতা দিন দিন বেড়েই চলছে। বিশেষ করে নারী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে টহল জোরদার, অপরাধ দমনে কার্যকর ব্যবস্থা এবং প্রতিটি ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তারা।



এ বিষয়ে সংশ্লিষ্ট থানার কর্মকর্তারা জানান, প্রতিটি ঘটনাকেই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। যেসব ঘটনায় হত্যার আলামত পাওয়া গেছে, সেসব ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি রহস্যজনক মৃত্যুর ঘটনাগুলোর প্রকৃত কারণ উদ্ঘাটনে প্রযুক্তিগত ও ফরেনসিক সহায়তা নেওয়া হচ্ছে।



টানা সাত দিনে চারটি মরদেহ উদ্ধারের ঘটনায় কেরানীগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নতুন করে আলোচনায় এনেছে।


কেরানীগঞ্জমরদেহ উদ্ধারবাড়ছে উদ্বেগ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সুরক্ষা ভাবনাতেও ঝুঁকিতে বেসরকারিরা

    সুরক্ষা ভাবনাতেও ঝুঁকিতে বেসরকারিরা

    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    শিক্ষা ‘শহরমুখী অ্যাডভেঞ্চার’

    শিক্ষা ‘শহরমুখী অ্যাডভেঞ্চার’

    নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার

    নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার

    ২০ বছর বঞ্চিত ঠিকাদারদের ভাগ্য খুলছে

    ২০ বছর বঞ্চিত ঠিকাদারদের ভাগ্য খুলছে

    বার্লিনে বামপন্থীদের জয়, চাপে চ্যান্সেলর মের্ৎস

    বার্লিনে বামপন্থীদের জয়, চাপে চ্যান্সেলর মের্ৎস

    বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

    বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    গভীর সতর্কবার্তা

    গভীর সতর্কবার্তা

    কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া

    কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া

    চীন-পাকিস্তান সীমান্ত সমঝোতায় ভারত কেন অস্বস্তিতে

    চীন-পাকিস্তান সীমান্ত সমঝোতায় ভারত কেন অস্বস্তিতে

    আমার মেয়ের পরিণতির জন্য ওবায়দুর দায়ী : মরিয়মের বাবা

    আমার মেয়ের পরিণতির জন্য ওবায়দুর দায়ী : মরিয়মের বাবা

    আজমুল হত্যা: মেস ম্যানেজার মেহেদীকে খুঁজছে পুলিশ

    আজমুল হত্যা: মেস ম্যানেজার মেহেদীকে খুঁজছে পুলিশ

    কল্পনাকে হার মানানো নিষ্ঠুরতার শিকার কোমলমতিরা

    কল্পনাকে হার মানানো নিষ্ঠুরতার শিকার কোমলমতিরা