হাম উপসর্গে রামেক হাসপাতালে প্রাণ গেল আরও চার শিশুর
রাজশাহী ব্যুরো

ছবিঃ আগামীর সময়
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও চার শিশুর।
গত ২৪ ঘণ্টায় এই চার শিশু মারা গিয়েছে বলে বলে নিশ্চিত করেছেন হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ ডা. শংকর কে. বিশ্বাস।
এ নিয়ে চলতি মৌসুমে হামের উপসর্গ নিয়ে রাজশাহীতে মারা গেল মোট ৫২ শিশু ।
রামেক হাসপাতালের মুখপাত্র জানান, বর্তমানে রামেকে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ১৩২ জন রোগী। ২৪ ঘণ্টায় হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ২৭ শিশু এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৪ জন। এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৪৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
ডা. শংকর পরামর্শ দেন, ‘হামের সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সময়মতো টিকা গ্রহণ অত্যন্ত জরুরি। পাশাপাশি আক্রান্ত শিশুদের দ্রুত হাসপাতালে এনে চিকিৎসা দিতে হবে।’

