Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের দুর্ঘটনা

পলাতক বাসচালক মাগুরা থেকে গ্রেপ্তার

কেরাণীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৫:২৭
পলাতক বাসচালক মাগুরা থেকে গ্রেপ্তার

সংগৃহীত ছবি

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত কর্মীদের ওপর বাস তুলে দিয়ে দুইজনকে নিহত ও কয়েকজনকে আহত করার ঘটনায় পলাতক বাসচালক মনিরুল ইসলামকে (৩১) গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার বিকেল ৪টার দিকে মাগুরা সদর উপজেলার শক্রজিৎপুর এলাকা থেকে আটক করা হয় তাকে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং র‌্যাব-৬-এর সহযোগিতায় র‌্যাব-১০-এর সদর কোম্পানির একটি আভিযানিক দল অভিযান চালিয়ে গ্রেপ্তার করে মনিরুল ইসলামকে। মাগুরা সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানায় দায়ের করা সড়ক পরিবহন আইনের মামলার এজাহারভুক্ত আসামি তিনি। মামলার তদন্ত কর্মকর্তার অনুরোধে তাকে গ্রেপ্তারে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

এর আগে, ৩ জুন দুপুর আড়াইটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘটে দুর্ঘটনা। ওই সময় কোরিয়া এক্সপ্রেসওয়ে কর্পোরেশনের কর্মীরা সড়ক রক্ষণাবেক্ষণের কাজ করছিলেন। এ সময় গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বেপরোয়া গতিতে এসে রক্ষণাবেক্ষণ কাজে ব্যবহৃত একটি গাড়িকে সজোরে ধাক্কা দেয়।

দুর্ঘটনায় গুরুতর আহত হন কোরিয়া এক্সপ্রেসওয়ে কর্পোরেশনের ছয়জন কর্মী। তাদের উদ্ধার করে ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, মিটফোর্ডে নেওয়া হলে জামাল হাওলাদার (৪১) ও মাহফুজ মোল্লাকে (৩০) মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

ঘটনার পর পালিয়ে যান বাসচালক মনিরুল ইসলাম। পরে কোরিয়া এক্সপ্রেসওয়ে কর্পোরেশনের পেট্রোল ম্যানেজার মো. আমিনুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন দক্ষিণ কেরানীগঞ্জ থানায়।

র‌্যাব জানায়, ঘটনার পর থেকেই পলাতক চালককে গ্রেপ্তারে অভিযান অব্যাহত ছিল। অবশেষে তার অবস্থান শনাক্ত করে মাগুরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

কেরাণীগঞ্জঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েসড়ক দুর্ঘটনা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে