Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

শিক্ষক থেকে প্রবাসী, শেষে ঋণের চাপে মৃত্যু

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৫:০৫
শিক্ষক থেকে প্রবাসী, শেষে ঋণের চাপে মৃত্যু

সংগৃহীত ছবি

আবু ছায়েদ মনু মাষ্টারের মৃত্যু ঘিরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। দালালের প্রতারণা, বিদেশের অনিশ্চিত জীবন এবং দেশে ফিরে ঋণের চাপ—  সব মিলিয়ে মানসিকভাবে তিনি বিপর্যস্ত ছিলেন বলে রয়েছে অভিযোগ।

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার জগতপুর এলাকার মসজিদ বাড়ির (মোহাব্বত আলী মাষ্টার বাড়ি) বাসিন্দা ছিলেন মনু মাষ্টার। তার স্ত্রী, তিন কন্যা ও এক পুত্রসন্তান রয়েছে।

পরিবার ও স্থানীয়দের ভাষ্য, রামগঞ্জ উচ্চ বিদ্যালয়ে প্রায় ১০ বছর সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন আবু ছায়েদ মনু। রাজনৈতিক অস্থিরতার কারণে চাকরি হারানোর পর আর্থিক সংকটে পড়েন তিনি। সংসারের খরচ জোগাতে প্রায় আট মাস আগে পাড়ি জমান সৌদি আরবে।

অভিযোগ রয়েছে, তাকে বিদেশে ভালো চাকরির আশ্বাস দেন স্থানীয় দরবেশপুর এলাকার মামুন নামের এক দালাল। সেই আশ্বাসে বিশ্বাস করে বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে দালালের হাতে টাকা তুলে দেন আবু ছায়েদ। তবে সৌদি আরবে পৌঁছে প্রতিশ্রুত চাকরি পাননি তিনি। মাসের পর মাস অনিশ্চয়তা, অবহেলা ও দুর্বিষহ অবস্থায় কাটাতে হয় দিন।

পরবর্তীতে কোনো উপায় না পেয়ে কোরবানির ঈদের মাত্র দুই দিন আগে দেশে ফিরে আসেন তিনি। কিন্তু দেশে ফিরেও স্বস্তি মেলেনি। ঋণের চাপ ও মানসিক যন্ত্রণা তাকে আরও ভেঙে দেয়। এরপর অসুস্থ হয়ে পড়েন এবং শেষ পর্যন্ত ৫ জুন (শুক্রবার) মারা যান তিনি।

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা দিয়েছে তীব্র প্রতিক্রিয়া। ঘটনাটিকে মানবপাচার ও দালালচক্রের প্রতারণার ফলাফল হিসেবে উল্লেখ করে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন অনেক। 

লক্ষ্মীপুরদালাল
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise