সারা দেশে একদিকে হাম ও হামের উপসর্গ এবং ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। একই সঙ্গে হাম ও ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন বিপুলসংখ্যক রোগী। স্বাস্থ্য অধিদপ্তরের শুক্রবার বিকাল ৪টা পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টার তথ্য বলছে, হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও পাঁচজনের। একই সময়ে ডেঙ্গুতে মারা গেছেন চারজন। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ১৮৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ১০৪ জন। বাকি ১ হাজার...