Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

ভারতীয় সিদ্ধান্তে স্থবির সোনামসজিদ বন্দর

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১১ মে ২০২৬, ০৪:৪৭
ভারতীয় সিদ্ধান্তে স্থবির সোনামসজিদ বন্দর

সংগৃহীত ছবি

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে পাথর আমদানি কার্যক্রম বন্ধ রয়েছে টানা আট দিন ধরে। ভারতীয় কিছু রপ্তানিকারকের সিদ্ধান্তকে এই পরিস্থিতির জন্য দায়ী করছেন বাংলাদেশি আমদানিকারকরা।

আমদানিকারকদের অভিযোগ, তাদের সঙ্গে আলোচনা ছাড়াই মহদিপুর কাস্টমস কর্তৃপক্ষের নাম ব্যবহার করে বাড়ানো হয়েছে পাথরের এলসি ভ্যালু। এতে ভারতীয় রপ্তানিকারকরা হঠাৎ করেই বন্ধ করে দেন পাথর রপ্তানি।

জানা যায়, আগে প্রতি টন পাথরের এলসি মূল্য ছিল ১৩ ডলার। পরে তা বাড়িয়ে নির্ধারণ করা হয় ১৫ ডলার। এতে আগে থেকেই লোকসানের মুখে থাকা ব্যবসায়ীরা পড়েন আরও সংকটে।

এই পরিস্থিতিতে গত ২ মে থেকে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে কার্যত বন্ধ রয়েছে পাথর আমদানি। সাধারণ সময়ে প্রতিদিন প্রায় ৩০০টি পাথরবাহী ট্রাক প্রবেশ করত এ বন্দরে।

পাথর আমদানি বন্ধ থাকায় বন্দরে নেমে এসেছে স্থবিরতা। কাজের অভাবে অলস সময় পার করছেন শ্রমিকরা। একই সঙ্গে ক্ষতির মুখে পড়েছেন আমদানিকারক, পরিবহন শ্রমিক ও সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা টিপু সুলতান জানান, আমদানি বন্ধ থাকায় সরকার বড় অঙ্কের রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। দীর্ঘ সময় এই পরিস্থিতি চলতে থাকলে দেশের উন্নয়ন কার্যক্রমেও পড়তে পারে নেতিবাচক প্রভাব।


চাঁপাইনবাবগঞ্জসোনামসজিদ স্থলবন্দরআমদানি-রপ্তানি বন্ধ
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise