Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বৈঠার ছন্দে ফিরল সোনালি দিন, মুখর কুমারখালীর বহলবাড়িয়া বিল

কুষ্টিয়া প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ১৬:০১
বৈঠার ছন্দে ফিরল সোনালি দিন, মুখর কুমারখালীর বহলবাড়িয়া বিল

দর্শকদের করতালি ও জারি গানের ধ্বনিতে উৎসবমুখর হয়ে ওঠে বহলবাড়িয়া বিল এলাকা। ছবি: আগামীর সময়

ঢোলের আওয়াজ আর পানিতে বৈঠার ছন্দে শনিবার বিকালে মুখর হয়ে উঠেছিল কুষ্টিয়ার কুমারখালীর পুরাতন চড়াইকোলের বহলবাড়িয়া বিল। প্রায় চার দশকের ঐতিহ্যবাহী নৌকা বাইচ দেখতে কুষ্টিয়ার বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন ১০ থেকে ১১ হাজার মানুষ। বিলের দুই পাড় ও আশপাশের গ্রামীণ সড়কে নামে মানুষের ঢল।

বিকাল গড়াতেই শুরু হয় প্রতিযোগিতা। বাহারি রঙের ডিঙি নৌকায় মাথা ও কোমরে রঙিন গামছা, একই রঙের গেঞ্জি পরে বৈঠা হাতে নেন মাঝিরা। বাঁশির তালে তালে সমন্বিতভাবে বৈঠা চালিয়ে ছুটে চলে নৌকাগুলো। পাড়ে দাঁড়িয়ে থাকা দর্শকদের করতালি ও জারি গানের ধ্বনিতে উৎসবমুখর হয়ে ওঠে পুরো এলাকা।

কুমারখালী সরকারি কলেজের স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী আলিফ হোসেন বলেছেন, ‘নৌকা বাইচ বাঙালির ঐতিহ্য। ছোটবেলায় একবার নৌকা বাইচ দেখেছিলাম। অনেক বছর পর আবার দেখে বেশ ভালো লেগেছে। শহুরে জীবনের ব্যস্ততার বাইরে এমন আয়োজন মানুষকে গ্রামবাংলার চেনা সংস্কৃতির কাছে ফিরিয়ে আনে।’

নদী ও বিল ভরাট এবং আধুনিক বিনোদনের বিস্তারে একসময় গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ হারিয়ে যাওয়ার উপক্রম

নৌকা বাইচ তরুণদের পাশাপাশি প্রবীণদেরও ফিরিয়ে নেয় পুরোনো স্মৃতিতে। বুজরুখ বাঁখই গ্রামের বৃদ্ধ আব্দুল মজিদ জানান, একসময় প্রায়ই নৌকা বাইচ হতো। যুবক বয়সে তিনিও বাইচের নৌকার মাঝি হিসেবে অংশ নিয়েছেন। বয়সের কারণে এখন আর অংশ নিতে না পারলেও খেলা দেখতে এসেছেন। দীর্ঘদিন পর বাইচ দেখে পুরোনো অনেক স্মৃতি মনে পড়েছে তার।

প্রতিযোগী নৌকা ‘ময়ূর’-এর ব্যবস্থাপনা পরিচালক আল মামুন জানান, ঐতিহ্যবাহী নৌকা বাইচে অংশ নিতে তিনি ঢাকা থেকে এসেছেন। দুই দিন ধরে পরিশ্রম করে নৌকাটি সাজিয়েছেন। বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতি তাকে আনন্দিত করেছে। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

নদী ও বিল ভরাট এবং আধুনিক বিনোদনের বিস্তারে একসময় গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ হারিয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। তবে বহলবাড়িয়া বিলের এই আয়োজন দেখিয়েছে, মানুষের আগ্রহ ও ভালোবাসা থাকলে পুরোনো ঐতিহ্য আবারও প্রাণ ফিরে পেতে পারে।

নৌকা বাইচ তরুণদের পাশাপাশি প্রবীণদেরও ফিরিয়ে নেয় পুরোনো স্মৃতিতেআয়োজক কমিটির সদস্যসচিব ওয়াশিম আকরাম জানান, টানা ৩৯ বছর ধরে নৌকা বাইচের আয়োজন করা হচ্ছে। তরুণদের খেলাধুলা ও সংস্কৃতির সঙ্গে যুক্ত রাখা এবং মাদক থেকে দূরে রাখাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। এবার মানুষের ব্যাপক সাড়া পাওয়া গেছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে নৌকা বাইচ আয়োজনের পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ সাদী বললেন, নৌকা বাইচ শুধু একটি খেলা নয়, এটি গ্রামবাংলার সংস্কৃতি, ঐতিহ্য ও মানুষের মিলনমেলা। এমন আয়োজন পুরো জেলায় ছড়িয়ে দেওয়া প্রয়োজন।

নৌকা বাইচবহলবাড়িয়া বিলকুষ্টিয়াকুমারখালী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি