Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
বিদেশে থেকেও দেশে হাত খুলে দান
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সাজেকে সড়ক অবরোধ প্রত্যাহার না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১০:০১
শেয়ার করুন:
সাজেকে সড়ক অবরোধ প্রত্যাহার না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে চলমান সড়ক অবরোধ প্রত্যাহারের দাবিতে সমাবেশ ও সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় কার্বারি, হেডম্যান, জনপ্রতিনিধি ও ভুক্তভোগীরা। অবরোধের কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা, ব্যবসা-বাণিজ্য, চিকিৎসাসেবা ও যোগাযোগব্যবস্থা ব্যাহত হচ্ছে দাবি করে অবিলম্বে অবরোধ প্রত্যাহার এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তারা। দ্রুত সংকটের সমাধান না হলে কঠোর আন্দোলনে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তারা।

বুধবার দুপুরে সাজেক ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দাড়িপাড়া এলাকায় আয়োজিত সমাবেশ ও সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। এতে লিখিত বক্তব্যে চলমান অবরোধের কারণে সৃষ্ট জনদুর্ভোগের চিত্র তুলে ধরা হয়।

লিখিত বক্তব্যে বলা হয়, গত ১১ অক্টোবর সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটি নামে দুটি সংগঠন গঠন করে তিন দফা দাবিতে অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ডাক দেওয়া হয়। পরে ২৬ অক্টোবর রাঙামাটি ও খাগড়াছড়ির সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা সাজেকে গিয়ে অবরোধকারী সংগঠন দুটির নেতাদের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে আগের তিন দফা দাবির পরিবর্তে পাঁচ দফা দাবি উত্থাপন করা হয়। এর মধ্যে চারটি দাবি সরকার ও প্রশাসনের পক্ষ থেকে মেনে নেওয়া হলেও জেএসএস (সন্তু লারমা) গ্রুপের সশস্ত্র সদস্যদের সাজেক থেকে দ্রুত সরিয়ে নেওয়ার দাবিটি অমীমাংসিত থেকে যায়। এ কারণে অবরোধ প্রত্যাহার করা হয়নি বলে লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১০ নভেম্বর সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা এক বিবৃতিতে সভাপতির পদ থেকে পদত্যাগ এবং সংগঠনটি বিলুপ্ত ঘোষণা করেন। একই সঙ্গে সড়ক অবরোধের প্রতিবাদ জানিয়ে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন তিনি। তবে এরপরও সড়ক অবরোধ অব্যাহত রয়েছে।

লিখিত বক্তব্যে বলা হয়, সাজেকে ৫০টির বেশি গ্রামে হাজার হাজার মানুষের বসবাস। তাদের জীবন-জীবিকা গঙ্গারাম বাজার, উজো বাজার ও মাচালং বাজারসহ বিভিন্ন ছোট-বড় বাজারের ওপর নির্ভরশীল। অবরোধের কারণে এসব এলাকার মানুষ নিত্যপ্রয়োজনীয় পণ্য ও জরুরি ওষুধ সংগ্রহ করতে পারছেন না। ব্যবসা-বাণিজ্য বন্ধ হয়ে পড়ায় সাধারণ মানুষ আর্থিক সংকটে পড়েছেন। জরুরি প্রয়োজনে যাতায়াত ও চিকিৎসাসেবা গ্রহণেও তাদের ভোগান্তি পোহাতে হচ্ছে।

অবরোধের কারণে সৃষ্ট সংকটের উদাহরণ হিসেবে গত ৭ নভেম্বর ওয়ারেন্টি ত্রিপুরা (২৬) নামের এক প্রসূতির মৃত্যুর ঘটনাও তুলে ধরা হয়। লিখিত বক্তব্যে দাবি করা হয়, উপযুক্ত চিকিৎসার অভাবে তার মৃত্যু হয়েছে। এ ছাড়া গত ১২ নভেম্বর সাজেক বনানী বৌদ্ধবিহারের সামনে ইউপিডিএফের কর্মীরা ১১ জনের ১১টি মোটরসাইকেলের তার কেটে দিয়ে তাঁদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করেছেন বলেও অভিযোগ করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, বাঘাইহাট, বাইবাছড়া, তালে বাইবাছড়া, চামনীছড়া ও গঙ্গারাম এলাকার মানুষ অবরোধের কারণে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সাধারণ মানুষকে অবরোধে অংশ নিতে বাধ্য করা, পিকেটিংয়ে যেতে চাপ দেওয়া, ছবি তুলে হয়রানি এবং হুমকি দেওয়ার অভিযোগও তোলা হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা দাবি করেন, সাজেকের সাধারণ মানুষের চলমান সড়ক অবরোধের প্রতি সমর্থন নেই। তাদের অভিযোগ, কতিপয় ব্যক্তি ইউপিডিএফের মদদ ও প্ররোচনায় নিজেদের স্বার্থ হাসিলের জন্য জনদুর্ভোগ সৃষ্টি করে এ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। সাজেক গণঅধিকার রক্ষা কমিটি, সাজেক পর্যটন সড়ক অবরোধ বাস্তবায়ন গণকমিটি ও সাজেক সামাজিক অবক্ষয় প্রতিরোধ কমিটি নামে কয়েকটি সংগঠনের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। এসব সংগঠন ইউপিডিএফের নির্দেশনা ও সহযোগিতায় পরিচালিত হচ্ছে বলে তারা দাবি করেন।

সাজেক এলাকার সাধারণ মানুষের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে অবিলম্বে সড়ক অবরোধ প্রত্যাহার, স্বাভাবিক সড়ক যোগাযোগ ও জনসাধারণের চলাচল নিশ্চিত করতে নিরাপত্তাব্যবস্থা জোরদার এবং অবরোধের নামে হয়রানি ও হুমকির সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়। একই সঙ্গে দ্রুত সংকট নিরসন না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন স্থানীয় কার্বারি, হেডম্যান, জনপ্রতিনিধি ও ভুক্তভোগীরা।

সাজেকসড়ক অবরোধআন্দোলনের হুঁশিয়ারি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    ফার্মগেট নবীন ফ্যাশনে ২৫২ টাকায় পাঞ্জাবি, উপচেপড়া ভিড়

    ফার্মগেট নবীন ফ্যাশনে ২৫২ টাকায় পাঞ্জাবি, উপচেপড়া ভিড়

    রাজধানীর তিন এলাকায় পরিবহনে আগুন

    রাজধানীর তিন এলাকায় পরিবহনে আগুন

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা গ্রাহকের, ইউনূসের নেই শেয়ার

    গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা গ্রাহকের, ইউনূসের নেই শেয়ার

    যুবলীগ নেত্রীকে বাংলোয় ডাকা সেই ওসি প্রত্যাহার

    যুবলীগ নেত্রীকে বাংলোয় ডাকা সেই ওসি প্রত্যাহার

    ‘বোমা তৈরি করতে গিয়ে’ বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত

    ‘বোমা তৈরি করতে গিয়ে’ বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত

    শেকৃবিতে দিনব্যাপী চাকরি মেলা, অংশ নেবে ২৫টির বেশি কোম্পানি

    শেকৃবিতে দিনব্যাপী চাকরি মেলা, অংশ নেবে ২৫টির বেশি কোম্পানি

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে বিএনপি নেতার পদত্যাগ

    ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে বিএনপি নেতার পদত্যাগ

    শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণ ভারতের চোখে ‘ভিন্ন বিষয়’

    শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণ ভারতের চোখে ‘ভিন্ন বিষয়’

    বিএনপি-জামায়াতকে কৌশলে আ.লীগ সামলাতে হয় গোপালগঞ্জে

    বিএনপি-জামায়াতকে কৌশলে আ.লীগ সামলাতে হয় গোপালগঞ্জে

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    পুরস্কৃত হবেন দেশসেরা ২০ ইউএনও

    পুরস্কৃত হবেন দেশসেরা ২০ ইউএনও