Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

আগৈলঝাড়া

হাতের স্পর্শেই উঠে যাচ্ছে রাস্তার কার্পেটিং

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৮ জুন ২০২৬, ২১:৪২
হাতের স্পর্শেই উঠে যাচ্ছে রাস্তার কার্পেটিং

কাজ শেষ হওয়ার কয়েক দিনের মধ্যেই মানুষের হাতের স্পর্শে উঠে যাচ্ছে রাস্তার কার্পেটিং, ছবি: আগামীর সময়

বরিশালের আগৈলঝাড়ায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে বাস্তবায়নাধীন তালবাড়ি সড়কের সংস্কারকাজে উঠেছে অনিয়মের অভিযোগ।

বৃষ্টির পর কার্পেটিংয়ের কাজ করা হলেও স্থানীয়দের প্রতিবাদ শোনেননি ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন। কাজ শেষ হওয়ার কয়েক দিনের মধ্যেই মানুষের হাতের স্পর্শে উঠে যাচ্ছে রাস্তার কার্পেটিং।

স্থানীয় বাসিন্দা ও এলজিইডি সূত্রে জানা গেছে, আগৈলঝাড়ার মাহিলাড়া- আম্বৌলা-ছয়গ্রাম-পয়সারহাট সড়কের বাগধা ইউনিয়নের তালবাড়ি এলাকার ৫৪০ মিটার সড়ক সংস্কারের জন্য ২০২৫ সালের অক্টোবর মাসে ২৪ লাখ ৫৯ হাজার ৮০০ টাকা ব্যয়ে দরপত্র আহ্বান করা হয়। দরপত্রে কাজটি পায় বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জ এলাকার আসাদুজ্জামানের মালিকানাধীন মেসার্স সরদার ট্রেডিং। একই বছরের ১৫ ডিসেম্বর প্রতিষ্ঠানটিকে কাজ শুরু করার জন্য চিঠি দেওয়া হয়।

অভিযোগ উঠেছে, মূল ঠিকাদার প্রতিষ্ঠান থেকে আগৈলঝাড়ার দলিল লেখক জাকির মোল্লার কাছে কাজটি কিনে নেন। তারা কাজের নিয়মনীতি না মেনে বৃষ্টির পর উপজেলা এলজিইডির উপসহকারী প্রকৌশলী আবুল কালাম আজাদের উপস্থিতিতে সম্প্রতি কার্পেটিংয়ের কাজ করেন।

স্থানীয়দের অভিযোগ, কাজ শেষ হওয়ার মাত্র তিন দিনের মাথায় মানুষের হাতের স্পর্শেই রাস্তার কার্পেটিং উঠে যেতে শুরু করে। কার্পেটিংয়ের আগে সড়ক যথাযথভাবে পরিষ্কার করা হয়নি। এমনকি ময়লার ওপরই কাজ করা হয়েছে।

কাজ বাস্তবায়নের দায়িত্বে থাকা জাকির মোল্লার ভাষ্য, বৃষ্টির সময় এক গাড়ি ঢালাইয়ের মাল এলেও তখন কাজ না করতে বাধা দিয়েছিলাম। কিন্তু প্রকৌশলী অফিসের এসও (সাইট অফিসার) বললেন, কোনো সমস্যা হবে না। কাজ শেষ করতে হবে। সে কারণেই এখন এই সমস্যা হয়েছে।

উপজেলা এলজিইডির উপসহকারী প্রকৌশলী আবুল কালাম আজাদ বলছিলেন, কাজ শুরু করে সেখান থেকে চলে এসেছি। পরে কী হয়েছে জানি না।

উপজেলা এলজিইডির প্রকৌশলী রবীন্দ্র চক্রবর্তী জানালেন, কাজে অনিয়মের অভিযোগের বিষয়ে বরিশাল এলজিইডি বিভাগের কর্মকর্তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। এখন পর্যন্ত এ কাজের বিল দেওয়া হয়নি। আবার কাজ করে না দিলে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আগৈলঝাড়াকার্পেটিংএলজিইডি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!